সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সড়ক দূর্ঘটনা রোধকল্পে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও স্টিকার বিতরণ নওগাঁয় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে ৫ বছরের শিশুর মৃত্যু পিস্তল দিয়ে গুলি করে হত্যার হুমকি, স্ত্রী-সন্তানদের নিয়েও শঙ্কায় সাংবাদিক আব্বাস উৎসবমুখর পরিবেশে রাজশাহী রানার্স কমিউনিটির উদ্যোগে রাজশাহী হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত রাজশাহী নিউমার্কেটের সার্বিক উন্নয়নে সরেজমিনে পরিদর্শন করেন প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে অদ্ভুত অনিয়ম: কলমের এক খোঁচায় ৫ বছরের চাকরি ৪ বছর, আটকে গেল শিক্ষকের প্রভিডেন্ট ফান্ডের টাকা আইডিইবির রাজশাহী জেলা শাখায় সাংগঠনিক স্থবিরতা, কার্যালয় চত্বরে বেগুন চাষ মৌলভীবাজারে অটোরিকশা চালক হত্যার ঘটনায় আটক ৪ লাকড়ির নিচে লুকিয়ে ছিল বিশাল আকৃতির অজগর ‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন

ইরানে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৩

ইরানে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছে। দেশটির তাবরিজ শহরে ওই দুর্ঘটনা ঘটেছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ায় দুই পাইলট নিহত হন। এছাড়া পার্কিংয়ে একটি গাড়িতে বসে থাকা এক বেসামরিকও নিহত হয়েছেন।

রেজা ইউসেফি নামের এক সেনা কর্মকর্তা ঘটনাস্থল থেকে রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এফ৫ নামের ওই যুদ্ধবিমানটি প্রশিক্ষণে অংশ নিয়েছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এটি বিধ্বস্ত হয়েছে।

তিনি বলেন, নিহত দুই পাইলট নিজেদের জীবন উৎস্বর্গ করেছেন। তারা দুর্ঘটনার সময়ও আবাসিক এলাকা এড়িয়ে চলার চেষ্টা করেছেন। যুদ্ধবিমানটি একটি ক্রীড়া ভবনের কাছে অবতরণ করেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে এটি বিধ্বস্ত হয়।

বেসামরিক নাগরিকের গাড়ির সঙ্গে সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, অবতরণের সময় একটি স্কুলের পাশে বিমানটি ধাক্কা খায়। ওই স্কুলটি কোভিড বিধিনিষেধের কারণে বন্ধ রয়েছে। সে সময়ই পাশে পার্কিং করা একটি গাড়ির যাত্রী নিহত হন।

ইউসেফি বলেন, আবাসিক এলাকায় ক্ষয়ক্ষতি এড়াতে ওই দুই পাইলট নিজেদের জীবনের মায়া ত্যাগ করেছেন। তারা সেটা নাও ভাবতে পারতেন। কিন্তু সেটা না করে তারা অনাবাসিক এলাকায় গিয়ে বিমানটি অবতরণ করেন।

এক সেনা মুখপাত্রও ওই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, স্থানীয় সময় গতকাল (২১ ফেব্রুয়ারি) সোমবার ওই দুর্ঘটনা ঘটেছে। তিনি নিহত দুই সেনার নাম সাদেঘ ফালাহি এবং আলিরেজা হানিফেহজাদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com