শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্বাপর ‘তিন মাসে ‌‌১৩৩ সাম্প্রদায়িক সহিংসতা’, উদ্বেগ ঐক্য পরিষদের শ্রীমঙ্গলে সাড়ে ৮ হাজার লিটার ভোজ্য তেল মজুদ, এক প্রতিষ্টানকে অর্থদন্ড শ্রীমঙ্গল পৌরসভার ফুটপাত দখলমুক্ত অভিযান বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ডিমলায় নবম শ্রেণির ছাত্রী গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই ৬ বছরের শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১ “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ”—চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়

ইরানে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৩

ইরানে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছে। দেশটির তাবরিজ শহরে ওই দুর্ঘটনা ঘটেছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ায় দুই পাইলট নিহত হন। এছাড়া পার্কিংয়ে একটি গাড়িতে বসে থাকা এক বেসামরিকও নিহত হয়েছেন।

রেজা ইউসেফি নামের এক সেনা কর্মকর্তা ঘটনাস্থল থেকে রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এফ৫ নামের ওই যুদ্ধবিমানটি প্রশিক্ষণে অংশ নিয়েছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এটি বিধ্বস্ত হয়েছে।

তিনি বলেন, নিহত দুই পাইলট নিজেদের জীবন উৎস্বর্গ করেছেন। তারা দুর্ঘটনার সময়ও আবাসিক এলাকা এড়িয়ে চলার চেষ্টা করেছেন। যুদ্ধবিমানটি একটি ক্রীড়া ভবনের কাছে অবতরণ করেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে এটি বিধ্বস্ত হয়।

বেসামরিক নাগরিকের গাড়ির সঙ্গে সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, অবতরণের সময় একটি স্কুলের পাশে বিমানটি ধাক্কা খায়। ওই স্কুলটি কোভিড বিধিনিষেধের কারণে বন্ধ রয়েছে। সে সময়ই পাশে পার্কিং করা একটি গাড়ির যাত্রী নিহত হন।

ইউসেফি বলেন, আবাসিক এলাকায় ক্ষয়ক্ষতি এড়াতে ওই দুই পাইলট নিজেদের জীবনের মায়া ত্যাগ করেছেন। তারা সেটা নাও ভাবতে পারতেন। কিন্তু সেটা না করে তারা অনাবাসিক এলাকায় গিয়ে বিমানটি অবতরণ করেন।

এক সেনা মুখপাত্রও ওই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, স্থানীয় সময় গতকাল (২১ ফেব্রুয়ারি) সোমবার ওই দুর্ঘটনা ঘটেছে। তিনি নিহত দুই সেনার নাম সাদেঘ ফালাহি এবং আলিরেজা হানিফেহজাদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com