শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

নওগাঁ-২ আসন ধামইরহাট পত্নীতলা নির্বাচন উপলক্ষে ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁ-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁর পত্নীতলা উপজেলা ও ধামইরহাট উপজেলায় আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে উপসচিব মেহেদী হাসানের সই করা চিঠিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে জানানো হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদের ৪৭ নওগাঁ-২ আসনে নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা পত্নীতলা উপজেলা ও ধামইরহাট উপজেলা সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের আট দিন আগে এ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক ২৯ ডিসেম্বর মারা গেলে ভোট স্থগিত করা হয়েছিল। পরে ৮ জানুয়ারি ওই আসনে ভোটগ্রহণের জন্য নতুন করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৯ থেকে ২৩ জানুয়ারি শেষ হয়।

পরে আপিল নিষ্পত্তি হয় ২৪ জানুয়ারি।গত ২৬ জানুয়ারি প্রতীক বরাদ্দ শেষে এখন চলছে নির্বাচনী প্রচারণা। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com