মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

যশোরের ঝিকরগাছায় ইজিবাইকের ধাক্কায় শিশু মাহিম নিহত

পারভেজ আলী মোহর যশোর  প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা সদর ইউনিয়নের মির্জাপুর গ্রামে ইজিবাইকের ধাক্কায় ৩ বছরের শিশু মাহিম হোসেন নিহত হয়েছে। সে মালেশিয়া প্রবাসী আল আমিন হোসেনের পুত্র।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে মাহিম রাস্তায় খেলা করছিল। এসময় চাঁপাতলা গ্রামের রবিউল হোসেনের ছেলে বিপুল হোসেন (৩০) এর দ্রুতগতির ইজিবাইকটি তাকে চাপা দেয়। এ ঘটনায় মাহিমের বুকে ও মাথায় আঘাত প্রাপ্ত হলে স্থানীয়রা তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন।

যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা আরও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা রেফার্ড করেন। ঢাকায় নিয়ে যাওয়ার পথিমধ্যে সে মারা যায়। এ ঘটনায় শিশুটির পরিবার সহ এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, ঘটনার বিষয়ে আমি শুনেছি। তবে এখনো পর্যন্ত আমার নিকট কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com