শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

নওগাঁ এসিআই গ্রুপ ও অটো রাইস মিলে বেশি চাল মজুদ রাখার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়নের সরস্বতীপুর চার্জ অফ বাংলাদেশ এর সামনে এসিআই গ্রুপ অনুমোদিত ধারণক্ষমতার চেয়ে বেশি চাল মজুদ রাখায় এসিআই অটো রাইস মিলের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভীমপুর ইউনিয়নের স্বরসতিপুর বাজারে অবস্থিত এসিআই অটো ফুড্স লিমিটেডের রাইস ইউনিটে মজুদদারি বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে চাল মজুদ রাখার প্রমাণ পাওয়ায় এই জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করনে। এসময় নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা, জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভীর রহমান, জেলা বাজার কর্মকর্তা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক কামরুল হাসান সোহাগ জানান, ওই মিলে বিনির্দেশকৃত ক্যাপাসিটির চেয়ে বেশি আতপ চাল অবৈধভাবে মজুদ রাখায় কৃষি বিপনণ আইন ২০০৮ এর ১৯ (১) এর ঠ ও ড ধারা মোতাবেক এসিআই অটো রাইস মিলকে এ জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।

এছাড়া আগামী তিন দিনের মধ্যে মজুদ করা চাল বাজারে সরবরাহ করার নির্দেশ দেয়া হয়। চালের বস্তার গায়ে বিক্রয় মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য লেখা থাকায় সকল বস্তা থেকে প্রাইস ট্যাগ খুলে বিক্রিত মূল্যের নতুন প্রাইস ট্যাগ লাগাতে বলা হয়েছে। সম্প্রতি নওগাঁর বিভিন্ন হাটে বাজারে চালের দাম বৃদ্ধি পায়। এজন্য মজুদদারিকে দায়ি করা হয়।

এরই পরিপ্রেক্ষিতে মজুদদারি বিরোধী এ অভিযান পরিচালনা করা হলো। উল্লেখ্য, গতবছর ২৪ ফেব্রুয়ারি নওগাঁ জেলা প্রশাসন ও খাদ্যবিভাগের যৌথ অভিযানের সময়ও এই এসিআই মিলে বিপুল পরিমাণ চিকন চাল দুই মাসের অধিক সময় ধরে মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। নিয়মানুযায়ী চাল এক মাসের বেশি মজুদ রাখা দন্ডনীয়। সেসময় অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহারুল ইসলাম এসিআই ফুডস লিমিটেডের পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছিলেন। এবছর একই অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হলো

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com