সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

ফ্যাটি লিভারের সমস্যা কমাতে যেসব সবজি

লিভারের সমস্যাগুলির মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় ফ্যাটি লিভারের রোগ। বেশির ভাগ ক্ষেত্রে ফ্যাটি লিভার তেমন কোনো ক্ষতি করে না। তবে প্রদাহ চলমান থাকলে ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিসও হতে পারে। এ কারণে প্রাথমিক অবস্থাতেই সমস্যা নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। সেক্ষেত্রে জীবনযাপন পদ্ধতি পরিবর্তনের পাশাপাশি কিছু খাবার যোগ করা জরুরি।

ফ্যাটি লিভার সাধারণত দুইটি ভাগে বিভক্ত। প্রথমত, অ্যালকোহোলিক ফ্যাটি লিভার ডিজিজ এবং দ্বিতীয়ত, নন অ্যালকোহোলিক ফ্যাটি লিভার ডিজিজ। অ্যালকোহোলিক ফ্যাটি লিভারের ক্ষেত্রে সমস্যার মূল কারণ হল অতিরিক্ত অ্যালকোহল পান। অপরদিকে নন অ্যালকোহিক ফ্যাটি লিভারের ক্ষেত্রে অলস জীবনযাপন ও খারাপ খাদ্যাভ্যাসই মুল সমস্যা।

এমন কিছু সবজি আছে যেগুলো ফ্যাটি লিভারের সমস্যা কমাতে সহায়তা করে। যেমন-

বিটরুট: এই সবজি অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার যা কিনা লিভারের জন্য অত্যন্ত উপকারী। সেই সঙ্গে বিট হল ফাইবার, ফোলেট ও পেকটিনের ভাণ্ডার। আর এই সব উপাদান একত্রে মিলে ফ্যাটি লিভারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে।

গাজর: গাজর বিটা ক্যারোটিনে ভরপুর একটি সবজি। এ কারণে নিয়মিত গাজর খেলে লিভারে ফ্যাটের সমস্যা অনেক কমে যায়। এমনকী এই অঙ্গের প্রদাহ কমানোর কাজেও উপকারী এই সবজি। এ কারণে সুস্থ থাকতে নিয়মিত গাজর খান।

ব্রকোলি​: ব্রকোলিতে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই দুই উপাদান ফ্যাটি লিভার নিয়ন্ত্রণ করতে দারুন কার্যকর । এ কারণে প্রতিদিনের খাদ্যতালিকায় ব্রকোলি রাখেতে পারেন। এতে উপকার পাবেন।

​ফুলকপি, বাঁধাকপি: এইসব সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এগুলো লিভারের স্বাস্থ্য ভালো রাখে। এমনকী ফ্যাটি লিভার রোগীদের জন্যও উপকারী এসব সবজি। এ কারণে সুস্থ থাকতে নিয়মিত বাঁধাকপি ও ফুলকপি খেতে পারেন।

​শাক পাতা : যে কোনও মৌসুমি শাক ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবারের ভাণ্ডার। তাই নিয়মিত শাক পাতার পদ খেলে লিভারসহ দেহের একাধিক অঙ্গ ভালো থাকে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com