মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সাতকানিয়া প্রেসক্লাবের অচলাবস্থা নিরসনে নতুন কমিটি গঠন হারবাং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এএসআই রুপন কান্তি দে, মারা যাননি কারও হামলায় ২৫ মার্চ গণহত্যা দিবসে সারা দেশে এক মিনিটের ব্ল্যাকআউট জার্মানির রাইনল্যান্ড-পালাটিনেটে নির্বাচনে কঠিন চ্যালেঞ্জে সিডিইউ কুমিল্লার ট্রেন-বাস সংঘর্ষে শোক, তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ তিন পার্বত্য জেলায় পাহাড় গিলে খাচ্ছে ইটভাটা, বন উজাড় করে জনবসতি ঘেঁষে পাহাড়ে ৬৪ ভাটা চট্টগ্রামে পটিয়ায় মুখোমুখি দুই বাসের সংঘর্ষে ১ জনের মৃত্যু নওগাঁ মহাদেবপুর উপজেলার শ্যামপুরে ব্রজলীলা উপলক্ষে ১৬ প্রহরব্যাপী লীলাকীর্তন অনুষ্ঠিত নওগাঁ সদর সহ বিভিন্ন উপজেলায় ৭৮ জন চিকিৎসক যোগদান

কৃতি সংবর্ধনা পেয়ে খুশি ঠাকুরগাঁওয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা

মোঃ আবুল হাসান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ- ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা স্মারক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে সেচ্ছাসেবী সংগঠন সঙ্ঘবদ্ধ প্ল্যাটফর্ম-এর আয়োজনে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়৷ অনুষ্ঠানে কুমারপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র, ভূল্লী বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র ও খোশবাজার এসডি কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র -২০২৩ সেশনে জিপিএ-৫ প্রাপ্ত ৪৫ জন শিক্ষার্থীকে স্মারক প্রদান করা হয়৷

অনুষ্ঠানে সেচ্ছাসেবী সংগঠন সঙ্ঘবদ্ধ প্ল্যাটফর্মের সভাপতি আল রাকিব প্রান্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মু.সাদেক কুরাইশী৷ আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ জুলফিকার আলী, খোশবাজার এসডি কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সাবেক অধ্যাপক তমিজউদ্দিন আহমেদ, বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হবিবর রহমান, জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক শাওন চৌধুরী, জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাকিউল আলম জুয়েল, তিন প্রতিষ্ঠানের কেন্দ্র সচিব, কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী, বালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নূরে আলম, সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র রায়, ভূল্লী প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক বাপ্পী, সহ-সভাপতি মামুনুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজন আলী, ভূল্লী থানার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,কৃতি শিক্ষার্থী ও সঙ্ঘবদ্ধ প্ল্যাটফর্মের সদস্যরা৷

কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি মু.সাদেক কুরাইশি বলেন,আজকে যারা জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে আগামীতে আরও ভাল ফলাফল করে ভাল জায়গা গুলো দখল করতে হবে। আর যারা এরপরে পরীক্ষায় অংশগ্রহণ করবা তাদেরকে আরও পড়াশোনা করে ভাল ফলাফল করতে হবে। সেচ্ছাসেবী সংগঠন সঙ্ঘবদ্ধ প্ল্যাটফর্মের এমন আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিবে বলে আমি মনে করছি। তারা আগামীতে আরও ভাল মানবিক কাজ গুলো করবে। আমরা ভাল ফলাফল করে সমাজ ও দেশের জন্য যাতে কিছু করতে পারি সেটি আমাদের মাথায় রাখতে হবে৷

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com