বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

প্লাস্টিক কারখানায় আগুন

রাজধানীর শ্যামপুরের একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণে এনেছে। এক ঘণ্টার বেশি সময় চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে কারখানাটির।

আজ (১৪ ফেব্রুয়ারি) সোমবার সকালে জাগো নিউজকে এসব কথা বলেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।

তিনি বলেন, গতকাল (১৩ ফেব্রুয়ারি) রবিবার দিনগত রাত ২টা ৩ মিনিটের দিকে শ্যামপুর পোস্তগোলা হাইস্কুল রোডের দেলোয়ার প্লাস্টিক ও সুইট ফুডওয়্যার নামের একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে।

মধ্যরাতে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট টানা এক ঘণ্টার বেশি সময় কাজ করে। আগুন নিয়ন্ত্রণে আসে রাত ৩টা ৪০ মিনিটে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, কারখানায় বৈদ্যুতিক গোলযোগের সূত্রপাতে আগুন লাগে। আগুনে কেউ হতাহত হয়নি। তবে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে দমকলকর্মীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com