সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

গণতন্ত্র-উন্নয়ন বিশ্বাসীদের জন্য আগামী নির্বাচন চরম পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক:

মুক্তিযুদ্ধ ও উন্নয়নকে প্রাধান্য দিয়ে নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।তিনি বলেন, সামনে দ্বাদশ নির্বাচন। গণতন্ত্র, উন্নয়ন এবং মুক্তিযুদ্ধে বিশ্বাসীদের জন্য এটি একটি অ্যাসিড টেস্ট (চরম পরীক্ষা)।

তাই গণমাধ্যমকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।বৃহস্পতিবার (৮ জুন) টেলিভিশন চ্যানেল মালিক সমিতির (অ্যাটকো) প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, বিগত পাঁচ দশকের অধিককালে অনেক পরিবর্তন এসেছে। এই সময়ে স্বাধীনতাবিরোধীরা আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস বিকৃত করার অনেক চেষ্টা চালিয়েছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও উন্নয়নকে প্রাধান্য দিন। নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমাধ্যমকে কার্যকরী ভূমিকা রাখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ঘরে ঘরে পৌঁছে দিতে না পারলে আমাদের সব অর্জন বৃথা হয়ে যাবে।

দেশের তৃণমূল পর্যায়ে গণমাধ্যমের ব্যাপক উপস্থিতির কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, গণমাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সে লক্ষ্যে সরকার সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। এ সময় স্বাধীনতা বিরোধীচক্র যাতে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস কোনোভাবেই বিকৃত করে মানুষকে বিভ্রান্ত করতে না পারে, সে লক্ষ্যে গণমাধ্যমকে আরও তৎপর হওয়ার তাগিদ দেন।

তিনি বলেন, গণমাধ্যম অবশ্যই সরকারের গঠনমূলক সমালোচনা করবে। একই সঙ্গে দেশ ও জনগণের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও কার্যক্রম তুলে ধরতে হবে।

দেশীয় সংস্কৃতির বিকাশে কাজ করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে মো. সাহাবুদ্দিন বলেন, কেউ যাতে ছদ্মাবরণে ও চতুরতার সঙ্গে আমাদের ইতিহাস বিকৃতি করতে না পারে, সেজন্য টেলিভিশন চ্যানেলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

রাষ্ট্রপতি আরও বলেন, দেশ ও জনগণের জন্য কারা অপরিহার্য এবং কোন ধারার জনপ্রতিনিধি আবশ্যক তা ঠিক করতে এবং জনমত তৈরিতে গণমাধ্যমের কার্যকর ভূমিকা রাখতে হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং রাষ্ট্রপতির সচিবরা এসময় উপস্থিত ছিলেন। মাছরাঙ্গা টেলিভিশনের ম্যানেজিং ডিরেক্টর ও অ্যাটকো সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী এবং ডিবিসি নিউজের চেয়ারম্যান ও অ্যাটকো সহ-সভাপতি প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এসময় অ্যাটকো সভাপতি সংগঠনের বিভিন্ন কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com