সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

চা বাগানে শিক্ষত প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়া পরামর্শ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা জনগোষ্টীর পাশি সমাজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে পাশি সমাজ কল্যাণ সংস্থা।শুক্রবার দুপুরে শ্রীমঙ্গল মহসীন অডিটরিয়ামে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদেন ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জয়সওয়াল।

এ সময় তিনি বলেন, সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষায়  দ্রুতি চাকুরী পাওয়া যায়। আর চাকুরীর না পেলেও এই জ্ঞান কাজে লাগিয়েও অর্থনৈতিক সফলতা আনা যায়। তিনি চা বাগানের শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার প্রতি জোড় দিতে বলেন। এ সময় তিনি মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ পাপ্তিতেও সহায়তার আশা দেন।

 

 

 

বদ্রি নারায়ন পাশির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায় ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।এ সময় আরো বক্তব্যদেন রুপনারয়ন পাশি, সঞ্জয় পাশি, লক্ষিনারায়ন পাশি, শ্রাবণ পাশি ও রাজদ্বীপ পাশিসহ পাশি সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

রাজদ্বীপ পাশি জানান, তাদের এ অনুষ্ঠানে ২০২১ ও ২০২২ সালে এস এস সি ও এইচ এসসি পরীক্ষায় যারা ৪.৫০ এর উপরে পেয়েছে এমন ১১০জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা দেয়া হয়।অনুষ্ঠানে সারা দেশ থেকে পাশি সমাজের প্রায় ৪শত মানুষ অংশনেন।

 

বিপিকে/এসএমপি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com