বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডিমলায় নবম শ্রেণির ছাত্রী গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই ৬ বছরের শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১ “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ”—চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মৌলভীবাজারে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নেত্রকোনায় শিশুদের মধ্যে হামের প্রকোপ বৃদ্ধি, এক শিশুর মৃত্যু ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ২০ জন নিহত চন্দনাইশে সন্ত্রাসী বাবু মার্মাসহ ১ সন্ত্রাসী আটক মৌলভীবাজারে প্রাইভেট কার ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক বাঁশখালীতে মাকে হত্যা মামলায় স্ত্রীসহ ছেলে গ্রেপ্তার নাইক্ষ্যংছড়িতে টিলা থেকে পড়ে মারা যাওয়া শাবককে তিন দিন পাহারা দিল হাতি দম্পতি সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য

মৌলভীবাজারে ২৪ ঘন্টার ভিতর শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ২৪ ঘন্টার ভিতর  শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার হয়েছে। গত ৮ মার্চ বিকেলে জেলার সদর উপজেলার মোস্তফাপুর এলাকার এক শিশুকে ফুসলিয়ে ধর্ষণ করে হান্নান মিয়া (৫৫) নামের এক ব্যক্তি।

এ ঘটনায় মেয়েটির বাবা সদর মডেল থানায় হান্নান মিয়ার নামে ধর্ষণের অভিযোগ দায়ের করলে ২৪ ঘন্টার মধ্যে পুলিশ ধর্ষণের অভিযোগে পাষন্ড হান্নান মিয়াকে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গতকাল (১০ মার্চ) শুক্রবার  রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোখলেসুর রহমান লস্কর এর নেতৃত্বে পুলিশের একটি টিম হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ইনাতগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি হান্নান মিয়াকে গ্রেপ্তার করেন।

মৌলভীবাজার সদর মডেল থানা সূত্রে জানা যায়, গত ৮ মার্চ বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার ১১ নং মোস্তফাপুর ইউনিয়নের লামা জগন্নাথপুরে অভিযুক্ত হান্নান মিয়া তার প্রতিবেশি শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে মৌলভীবাজার সদর হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়। ঘটনার পর পরই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনার পরদিন ৯ মার্চ শিশুটির বাবা বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

শিশু ধর্ষণে অভিযুক্ত হান্নানকে গ্রেপ্তার করতে মডেল থানা পুলিশের একাধিক টিম মাঠে নামে। এক পর্যায়ে মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যেই হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা থেকে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পরে শনিবার গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com