বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডিমলায় নবম শ্রেণির ছাত্রী গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই ৬ বছরের শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১ “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ”—চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মৌলভীবাজারে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নেত্রকোনায় শিশুদের মধ্যে হামের প্রকোপ বৃদ্ধি, এক শিশুর মৃত্যু ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ২০ জন নিহত চন্দনাইশে সন্ত্রাসী বাবু মার্মাসহ ১ সন্ত্রাসী আটক মৌলভীবাজারে প্রাইভেট কার ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক বাঁশখালীতে মাকে হত্যা মামলায় স্ত্রীসহ ছেলে গ্রেপ্তার নাইক্ষ্যংছড়িতে টিলা থেকে পড়ে মারা যাওয়া শাবককে তিন দিন পাহারা দিল হাতি দম্পতি সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য

শ্রীমঙ্গলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ কামিল নামের এক কারবারি গ্রেফতার হয়েছে।গতকাল (২ মার্চ)  সন্ধ্যায় শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আবু জাফর মোহাম্মদ তাহমিদ চৌধুরী কামিল (৪০) নামে একজনকে আটক করা হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে শ্রীমঙ্গল থানার এসআই তীর্থঙ্কর দাস, এসআই সিরাজুল ইসলাম শ্রীমঙ্গল শহরের সোনার বাংলা রোড থেকে আবু জাফর মোহাম্মদ তাহমিদ চৌধুরী কামিল আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে তার পরনের জিন্স প্যান্টের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

আটককৃত কামিল শ্রীমঙ্গল শহরের গুহ রোড এলাকার মৃত ফাত্তার আহমেদ চৌধুরীর ছেলে। পুলিশ জানায়, অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com