শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

ধরলা নদীতে গোসল করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ধরলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গৃহবধূ খোদেজা বেগম (২৭) কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর কৃষ্ণপুর গ্রামের মোঃ খয়শের আলীর কন্যা। একই গ্রামের দিন মজুর ছয়ফুল ইসলামের সাথে তার বিয়ে হয়। সে দুই সন্তানের জননী বলে জানা গেছে। আজ (২৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার  দুপুরে কৃষ্ণপুর এলাকার ধরলা নদীতে এ ঘটনা ঘটে। 
মোগলবাসা ইউপি চেয়্যারম্যান মোঃ মাহফুজার রহমান গৃহবধূ খোদেজা বেগমের পানিতে ডুবে মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন। ঘটনার সময় উপস্থিত একাধিক সূত্র জানায়, গৃহবধূ খোদেজা বেগম দুপুর বেলা দুই শিশু সন্তানসহ ধরলা নদীতে গোসল করতে যায়।
ছোট শিশুদের নদীর পাড়ে বসিয়ে রেখে খোদেজা বেগম গোসল করতে পানিতে নেমে ডুব দেয়।অনেক সময় পর মা গোসল করে  না উঠায় পাড়ে বসে থাকা সন্তানরা কান্নাকাটি শুরু করে। বাচ্চার কান্না কাটি শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে বাচ্চাদের কাছে মা পানিতে নেমে আর না উঠার কথা শুনে পানিতে খোঁজাখুঁজি শুরু করে।
খোঁজাখুঁজির ঘন্টা খানেক পর ঘটনাস্থল থেকে মাত্র ১০০ ফুট দুরে ঝাকি জালের সাহায্যে খোদেজা বেগমের মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খাঁন মোহাম্মদ শাহরিয়ার এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এখন পর্যন্ত জানেন না বলে জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com