রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডামুড্যায় রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং, দুই ব্যবসায়ীকে জরিমানা শ্রীবরদীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ডামুড্যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের মাগফিরাত কামনা করে জামায়াতে ইসলামীর দোয়া শ্রীবরদীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রশাসনের বাজার মনিটরিং টাঙ্গাইল জেলা পরিষদে চেয়ারম্যান নেতৃত্বে কে আসছেন? প্রশাসনকে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ: ভূমিমন্ত্রীর নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদারের প্রচেষ্টায় পৌরসভার প্রতিটি দপ্তরে কাজে গতি ও এসেছে স্বচ্ছতা চাঁপাইনবাবগঞ্জে বাহারি পসরায় সেজেছে ইফতার বাজার নওগাঁ সদর গোয়ালি গ্রামে গৃহবধু ইয়াসমিনের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক নওগাঁর মান্দা থানার বিশেষ অভিযানে মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়ে গেলো দুইদিন ব্যাপী অভিনয় বিষয়ক কর্মশালা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী অভিনয় বিষয়ক  প্রশিক্ষণ কর্মশালা।সকালে জেলার শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ গ্রাম থিয়েটার। কর্মশায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার মুজতবা আলী অঞ্চলের সমন্বয়ক গোবিন্দ রায় সুমন।

শ্রীমঙ্গল জনতা থিয়েটারের সহযোগীতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় ৩০জন অভিনেতা অভিনেত্রী অংশ গ্রহন করেন।বিকেলে কর্মশালার সমাপনি অনুষ্ঠানে শ্রীমঙ্গল জনতা থিয়েটারের সভাপতি বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন বৈদ্যের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্টিফিকেট বিতরণ করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা: হরিপদ রায়, প্রথম আলো জয়েন্ট নিউজ এডিটর পার্থ সংকর সাহা, বাংলাদেশ গ্রাম থিয়েটার সিলেট বিভাগীয় সমন্বয়ক রজত কান্তি গুপ্ত। শ্রীমঙ্গল সমিলিত নাট্য পরিষদের উপদেষ্টা দেবব্রত দত্ত হাবুল, সাধারণ সম্পাদক কামরুল হাসান দুলন, নাট্য প্রশিক্ষক গোবিন্দ রায় সুমন।

প্রশিক্ষণে অংশ নেন নাট্যকর্মী চৈতালী চক্রবর্তী, ঝুমন মিয়া, সুকান্ত চক্রবর্তী, আদিল বকস, দেব দুলাল চক্রবর্তী, মো: হুমায়ূন কবির, বর্ণ চক্রবর্তী, নাঈম আহমেদ, তপন তরপদার, গোপাল চন্দ্র রায়, ইমন কল্যান দেব চৌধুরী, চৌধুরী ভাস্কর হোম, প্রত্যয় হোম চৌধুরী, রিনা সরকার, উজ্জল কুমার দাশ সুমন, শিখা দে, প্রজ্জ্বল প্রিয় চক্রবর্তী, অর্জুন চন্দ্র দাশ, অরিত্র আহব ওম, কাউছার আহমেদ রিয়ন, মো: জহিরুল ইসলাম, পুন্যশ্রী প্রিয়ানা ও তিথলী দে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com