শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

নীলফামারী ডোমারে বোরো ধান রোপনে ব্যস্ত কৃষক

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে  পৌষের সাত সকালের কনকনে ঠান্ডা আর কুয়াশা কে  উপেক্ষা করে বোরো ধান রোপনে  ব্যস্ত সময় পার করছেন এখানকার কৃষকেরা।সরজমিনে গিয়ে দেখা যায়, ডোমার উপজেলার বিভিন্ন জায়গায় বীজতলা থেকে চারা সংগ্রহ করে সেই চারা আবার কাদা জমিতে রোপন করছেন। এ কাজে সহযোগীতা করছেন নারীসহ অন্যান্যা ছোট-বড় সদস্যরাও।
আলাপ কালে হরিনচড়া ইউনিয়নের হংসরাজ গ্রামের নন্দিতা তেল পাম্প এলাকার কৃষক গেল্লু চন্দ্র জানান, আমন মৌসুমে ধানের ভালো ফলন ও দাম পাওয়ায় এবার দুই একর জমিতে আগাম বোরো ধান লাগিয়েছি।
বোড়াগাড়ী ইউনিয়নের কৃষক সুনিল চন্দ্র বলেন , আমি এক একর ৬৬ শতাংশ জমিতে বোরো ধান লাগাইতেছি আশা করি ভালো ফলন পাবো , বামুনিয়া ইউনিয়নের গোপাল চন্দ্র ৫০ শতাংশ জমিতে হাইব্রীড জাতের ধান লাগাচ্ছি । তিনিও ভালো ফলন পাবার আশাবাদ ব্যক্ত করছেন ।
উপজেলা কৃষি বিভাগ সুত্র জানায়,  এবার উপজেলায় ১৩ হাজার ২ শত ত্রিশ হেক্টর জমিতে বোরো চাষাবদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এ ছাড়া উপজেলা কৃষিবিভাগ উপজেলার কৃষকদের মাঝে উন্নতমানের বীজ,সার ও কীটনাশক বিতরণ করেছে।
কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মাঠ পর্যায়ে পরামর্শ দিক নির্দেশনাও দেওয়া হচ্ছে।উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) মোঃ আনিছুজ্জামান বলেন,  আবহাওয়া ঠিকঠাক থাকলে এবারে উপজেলায় বোরো ধানের  লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানান তিনি ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com