রবিবার, ২৪ মে ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজার সফর রীমঙ্গলে হাঁসপালন প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ প্লাস্টিকের দানা বোঝাই ট্রাক আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত ডিবি সদস্য সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার

রাজনগরে পুলিশের পৃথক অভিযানে জুয়াড়ীসহ আটক ১০

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৭জন জুয়াড়ী, পরোয়ানাভুক্ত দুইজন ও হত্যা মামলার এক আসমি আটক হয়েছে।গতকাল (৮ ফেব্রুয়ারি) বুধবার জেলার রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) মো: সওকত মাসুদ ভূইয়ার নেতৃত্বে এসআই(নিঃ) মো: সুলেমান আহমদ, এসআই (নিঃ) মোহাম্মদ আজিজুল গাফফার অভিযান চালিয়ে রাজনগর উপজেলার ৪নং পাঁচগাঁও ইউনিয়নের  নোয়াগাঁও  গ্রামের জনৈক রসেন্দ্র দাস এর বাড়ি থেকে জুয়া খেলারত অবস্থায় ৭জনকে আটক করেন। আটকৃতরা হলেন, আজমল আলী, বদরুল মিয়া, মঞ্জু নমঃ সূত্র, দুরুদ মিয়া, প্রদীপ দাস, আব্দুল আউয়াল, আব্দুল হান্নান।

এসময় জুয়া খেলায় ব্যবহৃত ৮৮ টি তাস ও নগদ ১৭৩০/-টাকা উদ্ধার করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে রাজনগর থানায় জুয়া আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। রাজনগর থানার আরেক আরেক অভিযানে এসআই সুলতানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম জিআর-২৮/২২ এর পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুর রাজ্জাক (আবুল হোসেন) ও আনোয়ার হোসেন শাহিন নামের দুজনকে আটক করেন। এছাড়াও রাজনগর থানার মামলা নং-১, তাং-০১/০৯/২২ ইং, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড এর এজাহারনামীয় ২নং পলাতাক আসামী মো: কুদ্দুছ মিয়াকে গ্রেপ্তার করে র‌্যাব-৯ (শ্রীমঙ্গল ক্যাম্প) সিলেট কর্তৃক গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com