রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

ঠাকুরগাঁও-৩ আসনে জাপার হাফিজ জয়ী

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল আংশিক) সংসদীয় আসনের উপ-নির্বাচনের ১২৮ কেন্দ্রের ফলাফলে লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়ে। ভোটগ্রহণ শেষে রাতে ১২৮টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে‌ এই ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন। আসনটিতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লাঙ্গল মার্কার প্রার্থী হাফিজউদ্দীন আহমেদ ৮৪ হাজার ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পীরগঞ্জ উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় (স্বতন্ত্র) একতারা প্রতীকে ৫০ হাজার ৩০৯ ভোট পেয়েছেন এবং ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী ১১ হাজার ৩৫৬ ভোট পেয়েছেন। তারমধ্যে ১৪ দলের মনোনীত প্রার্থী সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসমিন আলী ( হাতুড়ি প্রতীক) নিয়ে, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক এমপি হাফিজউদ্দিন আহমেদ (লাঙ্গল প্রতীক) নিয়ে, জাকের পার্টির মনোনীত প্রার্থী অধ্যাপক এমদাদুল হক (গোলাপ ফুল প্রতীক) নিয়ে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোপাল চন্দ্র রায় (একতারা প্রতীক) নিয়ে, সিরাজুল ইসলাম (টেলিভিশন প্রতীক) নিয়ে, সাফি আল আসাদ (আম প্রতীক) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ঠাকুরগাঁও-৩ এই আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫০৪ জন। মোট ভোট কেন্দ্র ১২৮টি। বুথ ৮০৮ টি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com