রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

নীলফামারী ডোমারে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

 সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী প্রতিনিধিঃ

‘ দক্ষ পুলিশ,সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলাফামারীর ডোমার থানার আয়োজনে থানা চত্বরে সর্বস্তরের মানুষের সমস্যা সমাধানে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম),বিশেষ অতিথি,ডোমার সহকারী পুলিশ সুপার আলী মোহাম্মদ আব্দুলাহ্, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,নির্বাহী অফিসার পূবন আখতার।

আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,রৌশন কানিজ,পৌরমেয়র মনছুরুল ইসলাম দানু,বীর মুক্তিযোদ্ধা নূরননবী,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি খায়রুল আলম বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী সহ উপজেলার দশ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বৃন্দ। অনুষ্ঠানে এ সময় বিভিন্ন মতামত তুলে ধরেন,জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তি,শিক্ষক,ব্যবসায়ী, চাকুরীজীবী,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এর পূর্বে প্রধান অতিথি থানার লাশ রাখার হিমঘর ও অভিবাদন মঞ্চ উদ্বোধন করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পুলিশ জনগণের শত্রু নয়।

তথ্য দিয়ে পুলিশ কে সহযোগিতা করুন। মাদক সেবন কারী ও মাদক কারবারীদের সাথে কোন আপোষ নেই। মাদক বিক্রেতা,কারবারী,মদখোর ও জুয়ারীদের তথ্যদিয়ে সহযোগীতা করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করবে। এস আই কাওসার আলী তার শ্রুতিমাখা বাক্য দিয়ে অনুষ্ঠান সঞ্চালনা করেন।আলোচনা শেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com