শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

র‍্যাবের অভিযানে নাটোরে হেরোইন, মটরবাইক ও নগদ টাকা উদ্ধার’ এক নারী মাদক কারবারি’সহ গ্রেফতার- ০২ 

এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারী, ধর্ষণ, ভেজাল পণ্য, অপহরণ’সহ মাদকের বিরুদ্ধে সফলভাবে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‍্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গতকাল (২১ জানুয়ারি) শনিবার  সন্ধ্যা ৫-টা ৩০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন চক-বদ্যনাথ (গুড়ের আরত) এলাকায় অভিযান পরিচালনা করেন।
ওই সময় কোম্পানী অধিনায়ক, অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে নাটোর হতে চক-বদ্যনাথ গামী রাস্তায় সফলতার সাথে চেকপোষ্ট পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য, মোটরসাইকেল, নগদ টাকা’সহ বিভিন্ন দ্রব্যাদি উদ্ধার করা হয়েছে।
চেকপোস্ট পরিচালনা কালীন সময় উদ্ধারকৃত দ্রবাদি হলো যথাক্রমে, (ক) হেরোইন- ২১০ গ্রাম, (খ) মোবাইল ফোন- ০৪টি, (গ) সীমকার্ড- ০৭ টি, (ঘ) মোটর সাইকেল- ০১ টি, (ঙ) স্যান্ডেল- ০১ জোড়া, (চ) মাদক বিক্রয় লব্ধ নগদ-৯১,৩০০/- (একানব্বই হাজার তিনশত) টাকা।
অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলো- ১। মোছাঃ ফাতেমা বেগম (৪৫), স্বামী- মোঃ রহিম আলী, সাং- পশ্চিম বড়গাছা (চক-বদ্যনাথ), থানা ও জেলা- নাটোর , ২। মোঃ মাসুুদ রানা (৩৪) (চালক), পিতা- মোঃ চাঁন্দু রহমান, সাং- মাদারপুর, পোষ্টঃ মহিশালবাড়ী, থানা- গোদাগাড়ি, জেলা- রাজশাহী।
আটককৃত ব্যক্তিদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা জব্দকৃত আলামত হিরোইন সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পরিবহণ করছিল বলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে স্বীকার করে জবানবন্দি প্রদান করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে। উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সদর থানায় দেশের প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণী ৮(গ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, আজ রবিবার (২২ জানুয়ারি ২০২৩ ইং) র‍্যাব-৫,  সিপিসি-২, নাটোর ক্যাম্প কতৃক ই-মেইল যোগে বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com