রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

কুড়িগ্রামে ট্রলির সাথে অটোরিকশার সংঘর্ষে নিহত-১ আহত-৩

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে আলু বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত আলু বোঝাই ট্রলির সামনের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। আহতরা রংপুর ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 
আজ (১১ জানুয়ারি) বুধবার সকাল ৮টার দিকে জেলার রাজারহাট-তিস্তা সড়কের ঘোরামারা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লুৎফর রহমান (৪৫) ট্রলির হেলপার ছিলেন। তিনি উলিপুর উপজেলার চৌমুহনী এলাকার বাসিন্দা। 
স্থানীয়রা জানান, সকালের দিকে রাজারহাট- তিস্তা সড়কের ঘোরামারা ব্রীজ এলাকায় আলু বোঝাই একটি ট্রলির সামনের চাকা খুলে নিয়ন্ত্রণ হাড়িয়ে অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রলির হেলপার ঘটনাস্থলেই নিহত হন। এসময় গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এলাকাবাসী।
এ ব্যাপারে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহহীল জামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রলির একজন হেলপার নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন। আহতরা রংপুর ও কুড়িগ্রামে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com