শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় হাতি হত্য করে: ধামাচাপা দিতে পুঁতে রাখে,বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য শ্রীমঙ্গলে অবৈধ তেল ও গ্যাস মজুদের অভিযোগে লাখ টাকার অর্থদন্ড ঈদযাত্রায় দুর্ঘটনার ছড়াছড়ি, ১০ দিনে সড়কে নিভে গেলো ২৭৪ প্রাণ চলন্ত অবস্থায় চাকা বিস্ফোরণ, ধানখেতে পড়ল কক্সবাজারমুখী ঈগল যাত্রীবাহী বাস মৌলভীবাজারে চোরাইকৃত প্রাইভেট কার উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য আটক ঈদুল ফিতরের সপ্তাহে চট্টগ্রামের সড়কে ঝরল ৯ প্রাণ শ্রীবরদীতে উৎসবমুখর পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় দুইজন নিহত কসবায় সাংবাদিক হত্যাকারীদের শাস্তির দাবিতে নবীনগরে মানববন্ধন

বজ্রপাতে ৫ ইটভাটা শ্রমিকের মৃত্যু

রংপুরের পীরগঞ্জে বজ্রপাতে পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। আজ (১১ অক্টোবর) মঙ্গলবার দুপুরে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বিটিসি মোড় এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন পার্শ্ববর্তী গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল (১৮), একই উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের সিরুলের ছেলে সিয়াম (২০), আল আমিনের ছেলে শাহাদত (২৫), আয়তালের ছেলে রাশেদুল (২৪) এবং পীরগঞ্জর চকশোলাগাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে জব্বার।আহত মেহেদুল পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নে রসুলপুর গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, নিহত ব্যক্তিরা সবাই শ্রমিক। তারা ধাপেরহাট ৩২ মাইলের পূর্বপাশে পীরগঞ্জ উপজেলার চকশোলাগাড়ীর একটি ইটভাটায় কাজ করতেন। তিনি আরও জানান, বৃষ্টির মধ্যে আকস্মিক এ বজ্রপাতের ঘটনা ঘটে।পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com