বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

ভারতকে ফেবারিট মানছেন বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট

টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ দাঁড় করানো কঠিন। এই সংস্করণের উপযোগী ক্রিকেটার খুব বেশি নেই। একাদশ সাজানো কঠিন ভারতের টিম ম্যানেজমেন্টের জন্যও। তবে তাদের সমস্যাটি মধুর। কাকে রেখে কাকে বাদ দেবে! শক্তির এই গভীরতার কারণেই এবারের এশিয়া কাপে রোহিত শর্মার দলকে ফেবারিট বলছেন বাংলাদেশের টেকনিক্যাল কানসালটেন্ট ও সাবেক ভারতীয় অলরাউন্ডার শ্রীধরন শ্রীরাম।

শ্রীরাম নিজে ভারতের হয়ে খেলেছেন স্রেফ ৮টি ওয়ানডে ম্যাচ। প্রথম শ্রেণির ক্রিকেটে যদিও তার ক্যারিয়ার ছিল সমৃদ্ধ। ৩২টি সেঞ্চুরিতে সাড়ে ৯ হাজার রান করেছেন ৫২.৯৯ গড়ে। সঙ্গে উইকেট ৮৫টি। লিস্ট ‘এ’ ক্রিকেটেও ৪ হাজারের বেশি রানের সঙ্গে আছে ১১৫ উইকেট। তবে জাতীয় দলে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি কিংবা পাননি পর্যাপ্ত সুযোগ। সেই শ্রীরাম কোচ হিসেবে আলাদা জায়গা করে নিয়েছেন ভারতীয় ক্রিকেটে।

আইপিএলে তার প্রবল চাহিদা। কয়েকটি দলে কাজ করেছেন তিনি, করে চলেছেন এখনও। কোচ হিসেবে তার উপযোগীতা আছে বলেই ভারতীয় হওয়ার পরও অস্ট্রেলিয়া জাতীয় দলে সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন ৬ বছর ধরে।

সব মিলিয়ে কোচ হিসেবে যেমন নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন, তেমনি ভারতীয় ক্রিকেটের ভেতর-বাহির, এই দলের ক্রিকেটারদের শক্তির জায়গা, সবই তিনি জানেন। এশিয়া কাপ শুরুর আগে নিজের প্রথম সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট সরাসরিই বলে দিলেন, ট্রফির সবচেয়ে বড় দাবিদার ভারতীয় দলই।

“ভারত অবশ্যই ফেবারিট হিসেবে শুরু করছে, তাই না? তারা ফেবারিট তাদের শক্তির গভীরতার কারণে। (ভারতীয় দল নিয়ে) গতকাল স্টার স্পোর্টসে আমি বলেছি, ‘একাদশ বাছাইয়ের ক্ষেত্রে শুভ কামনা!’ কারণ, এত বেশি মানসম্পন্ন ক্রিকেটার তাদের দলে। কাজেই সব প্রতিপক্ষের জন্যই ভারত হবে বিরাট এক চ্যালেঞ্জ।”

এশিয়া কাপের সফলতম দল ভারত, টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও তারা। গত আসরের ফাইনালে তারা হারায় বাংলাদেশকে। সেটি অবশ্য ছিল ওয়ানডে সংস্করণে। টি-টোয়েন্টিতে এশিয়া কাপ হয়েছে একবারই। সেটিতেও ২০১৬ সালে বাংলাদেশে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতই। সূত্রঃ বিডি নিউজ ২৪

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com