মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

গাজীপুরে বাসে গণধর্ষণ, গ্রেপ্তার ৫

গাজীপুরে বাসে নারীকে ধর্ষণের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সানোয়ার হোসেন।

পুলিশ সুপার মো. সানোয়ার হোসেন জানান, শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে ৮-১০জন যাত্রী নিয়ে গাজীপুর মহানগরের বাইপাস মোড় এলাকা থেকে তাকওয়া পরিবহণের একটি বাস (নংগাজীপুর-জ-১১-০৩১১) শ্রীপুরের উদ্দেশ্যে রওনা হয়। তাদের সঙ্গে বাইপাস ভিক্টিম ও তার স্বামীও ছিলেন। এক পর্যায়ে বিভিন্ন স্থানে অন্য যাত্রীদের নামিয়ে দেয়। পরে শ্রীপুরের মাওনা ফ্লাইওয়েতে পৌঁছানোর আগেও ভিক্টিমের স্বামীকেও ভয়-ভীতি দেখিয়ে ও জোর করে বাস থেকে নামিয়ে দেয়।

তিনি আরও জানান, পরে বাসটি তারা মাওনা হয়ে রাজেন্দ্রপুরের দিকে রওনা দেয় এবং পথিমধ্যে ভিক্টিম নারীকে ধর্ষণ করে তার সঙ্গে থাকা মোবাইল, নগদ টাকা ও অন্যান্য মালপত্র রেখে রাজেন্দ্রপুরের কাছে ওই নারীকে নামিয়ে দিয়ে বাসটি পালিয়ে যায়।

পরবর্তীতে তারা পুলিশকে অবগত করে শ্রীপুর থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে পাঁজচনকে আটক করেছে এবং তাদের কাছ থেকে ভিক্টিমের মোবাইল ও মালপত্র উদ্ধার করেছে। বাসটিও জব্দ করেছে। গ্রেপ্তাররা ওই বাসের হেল্পার-চালক-কন্ডাক্টর ছাড়াও অন্য বাসের আরও দুইজন স্টাফ ছিল।

পুলিশ গ্রেপ্তারদের নাম পরিচয় ও বিস্তারিত বলেনি। এ বিষয়ে রোববার বিস্তারিত প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হবে বলেন এ পুলিশ কর্মকর্তা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com