সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

১০০ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুকে নিয়ে অনুষ্ঠান হবে: মোমেন

বিশ্বের ১০০টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শের ওপর সেমিনার ও কর্মশালা আয়োজন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ‘আমরা (বঙ্গবন্ধু ফাউন্ডেশন) বিশ্বের ১০০টি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশের অসামান্য সাফল্যের ওপর সেমিনার ও কর্মশালা আয়োজনের উদ্যোগ নিয়েছি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ ব্যাপারে ফাউন্ডেশনকে সহায়তা করবে।’

আজ (২৫ জানুয়ারি) মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. মোমেন বলেন, বিশ্বের ৩৯টি দেশে ফাউন্ডেশনের কমিটি আছে এবং তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, ‘আমরা বিশ্বের দরবারে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও তার সারাজীবনের সংগ্রামের কথার পাশাপাশি বাংলাদেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরবো। এছাড়াও ফাউন্ডেশন এখন পর্যন্ত যেসব বীর মুক্তিযোদ্ধা বেঁচে আছেন- তাদের সাক্ষাৎকার গ্রহণের পদক্ষেপ নিয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই বিদেশে ৮১টি বাংলাদেশ মিশন ও অফিসে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করেছে।

বাংলাদেশের ব্যাপারে নেতিবাচক প্রচারণার ব্যাপারে তিনি বলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একটি কায়েমী স্বার্থান্বেষী মহল বিদেশের মাটিতে বসে তাদের নিজের দেশের বিরুদ্ধে এ ধরনের সর্বৈব মিথ্যা তথ্যভিত্তিক অপপ্রচারণামূলক অপকর্মের সঙ্গে জড়িত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com