রবিবার, ২১ Jun ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

নীলফামারীর ডোমারে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

নীলফামারীর ডোমারে প্রেমিক লিপন রায়ের বাড়ীতে বিয়ের দাবীতে গত তিনদিন ধরে অবস্থান কর্মসুচি পালন করছেন আখিঁ অধিকারী নামে এক কলেজ পড়ুয়া ছাত্রী।

লিপন রায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাকডোকরা বাবুপাড়ার বাবু ভূপেশ চন্দ্র রায়ের ছেলে। অবস্থানকারী নীলফামারী সরকারী কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রী ও সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের খলিশাপচাঁ মাষ্টারপাড়ার মহেন অধিকারীর মেয়ে।

আখিঁ অধিকারী সংবাদ কর্মীদের জানায়, দীর্ঘ ৬ বছর পূর্বে নিকট আত্মীয়ের মাধ্যমে লিপনের সাথে পরিচয় ঘটে এবং তারই সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে সেই সুবাদে গত দুই বছর পূর্বে জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের পার্শ্বে মন্দিরে সনাতন ধর্ম মতে আমরা বিয়ে করি। বিয়ের পর লিপনের এক পরিচিতের বাসায় স্বামী স্ত্রী পরিচয়ে কয়েকদিন অবস্থান করি। সেখানে লিপন রায় নিজে উপার্জনশীল হওয়ার জন্যে চাকুরী না পাওয়া পর্যন্ত বিয়ের বিষয় গোপন রাখার অনুরোধ করেন আমাকে। লিপনের কথামতো বিয়ের বিষয় গোপন রাখি ও নিজ নিজ স্থানে ফিরে আসি। কিন্তু এক সপ্তাহ ধরে লিপন আমার সাথে যোগাযোগ ঠিকমতো রাখছে না। তাই আমার বাড়ী হতে গত মঙ্গলবার সন্ধ্যায় লিপনের বাড়ীতে আসি ও তার পরিবারে আমাদের প্রেম ও বিয়ের ব্যাপারে অবগত করি।

এ বিষয়ে লিপন রায়ের বাবা বাবু ভূপেশ চন্দ্র রায় বলেন, মেয়েটি গত তিনদিন ধরে আমার বাড়ীতে আছে। শুনতেছি আমার ছেলে বিয়ে করেছে। বিষয়টি মীমাংসা করার জন্যে মেয়ের বাড়ীতে আমার কয়েকজন আত্মীয়কে পাঠিয়েছি।

কথা হলে বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন জানান, বিশেষ কাজে ঢাকায় আছি। বিয়ের দাবীতে কলেজ ছাত্রীর অবস্থান করার কথা শুনেছি। উভয় পক্ষ বসে যেটা ভালো হয়, সেই সমাধান করা উচিৎ বলে আমি মনে করি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com