মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জের হত্যা মামলার তিন আসামী ঢাকায় র‍্যাবের হাতে গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জের আলোচিত হাফিজার রহমান হত্যা মামলার তিন পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে।

গত সোমবার (১৮ জুলাই) রাজধানী ঢাকার মিরপুর এলাকা থেকে র‌্যাব-১ এর সদস্যরা গ্রেফতারের পর গোবিন্দগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে ।

গ্রেফতারকৃতরা হলো গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের ঘুগা গাড়ামাড়া গ্রামের মৃত মওলা সরকারের ছেলে আব্দুল মান্নান (৬০), মৃত বাবুল মন্ডলের ছেলে নাজমুল ইসলাম (২৮) ও ইনছের আলীর ছেলে আইনুল হক (৩৫)।

চলতি বছরের ২১ জানুয়ারী শালমারা ইউনিয়নের ঘুগাগাড়ামারা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের অতর্কিত হামলায় গুরুতর জখম হয় মৃত মছির উদ্দিনের ছেলে হাফিজার রহমান (৬৫)। এসময় তার ছেলে গাইবান্ধার বার এসোসিয়েশনের সদস্য এ্যাড. সাজু ও গোবিন্দগঞ্জ চৌকি আদালতের শিক্ষানবীশ আইনজীবী আব্দুর রশিদ এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদের উপরেও হামলা করে। এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান হাফিজার।

২৩ জানুয়ারী মৃত হাফিজার রহমানের আরেক ছেলে রাজু মিয়া বাদী হয়ে ওই গ্রামের ইউপি সদস্য শাহজাহান আলী, আইনুল ইসলাম, ঠান্ডা মিয়া, নাজমুল, মান্নান সহ ১৬জনের নামে মামলা দায়ের করেন।

আসামীরা দীর্ঘদিন পলাতক থাকার পর প্রযুক্তির সহায়তায় ঢাকার মিরপুর এলাকা থেকে র‌্যাব-১ এর সদস্যরা অভিযান চালিয়ে আলোচিত এই হত্যা মামলার অন্যতম আসামী মান্নান, নাজমুল ও আইনুলকে গ্রেফতার করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বুলবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com