রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

গাছ কাটার তথ্য সংগ্রহ কালে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে রাস্তার পাশের গাছ কাটার তথ্য সংগ্রহ কালে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা তৌহিদ ইকবাল সবুজের বিরুদ্ধে।

গত শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলার ১১নং মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নং ওয়াডের পস্তমপুর গ্রামে গভীর রাতে রাস্তার পাশের গাছ কেঁটে নেয়ার খবর পাওয়ায় ।

রবিবার বিকেলে পস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার পাশের গাছ কাটার তথ্য সংগ্রহ করার জন্য দৈনিক লোকাল পত্রিকার প্রতিনিধি হামিদুর রহমান ও ঠাকুরগাঁও নিউজ পেপার এর আবুল হাসান মোটরসাইকেল যোগে তথ্য সংগ্রহ করে ফেরার পথে পস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার মোটরসাইকেল থামিয়া অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি প্রয়োগ করেন ওই এলাকার আলম সাহেবের ছেলে ও বিএনপি নেতা তৌহিদ ইকবাল সবুজ ।

তথ্য সংগ্রহে জানা যায়,১১নং মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নং ওয়াডের পস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার দু’পাশে বিভিন্ন প্রজাতির বড় বড় গাছ রয়েছে। গাছগুলো ইউনিয়ন পরিষদের আওতাধীন থাকলেও স্থানীয় যার যার সীমানার গাছ তারাই দেখভাল ও রক্ষণাবেক্ষণ করে আসছে।

এ ঘটনাটি ঘটে পস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার ৮ টি বড় বড় সাইজের ঘোড়া নিম গাছ তৌহিদ ইকবাল ( সবুজ )তার লোকজন নিয়ে রাতের আধারে কেঁটে নেয়।

গভীর রাতে সবার অগোচরে গাছগুলো কেঁটে নেয়ায় স্থানীয়দের মনে চরম ক্ষোভ বিরাজ করছে।

এলাকাবাসী বলেন, ১৫-২০ বছর আগে এ গাছগুলো সরকারি নিয়ম অনুযায়ে একটি কমিটির নিজের হাতে লাগিয়েছিলেন। কিন্তু এগুলো এভাবে রাতের আধারে কেঁটে নেয়ায় ভীষন কষ্ট পেয়েছেন এলাকাবাসী। এগুলোতে আমাদের হক রয়েছে। কিন্তু তৌহিদ ইকবাল ( সবুজ ) গায়ের জোরে সেগুলো কেঁটে নিয়েছে। আমরা তার ভয়েও কিছু বলতে পারছি না।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য হক সাহেবের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন তৌহিদ ইকবাল সবুজ গাছ কেটে বিক্রি করে বলে শুনেছি।

এ বিষয়ে মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান সোহাগ হোসেন জানান গাছ কাটার বিষয়টি শুনেছি কে বা কাহারা গাছ কেটে নিয়ে গেছে তা এখনো জানতে পারিনি তবে গাছ কাটার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সাংবাদিককে প্রাণনাশের হুমকি বিষয়ে জানান , আমি ঘটনাটা শুনেছি এবং দুই জন সাংবাদিক আমাকে অবগত করেছেন এ ঘটনা সত্যতা পাওয়া গেলে আইন আনুক ব্যবস্থা নেয়া হবে ও অন্যায়কারীকে ছাড় দেওয়া হবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com