মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

পশুর হাটে ভোক্তার অভিযান, গরুকে অতিরিক্ত পানি খাওয়ানোসহ বিভিন্ন অপরাধে জরিমানা

মৌলভীবাজারে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির প্রাণির হাটে সুস্থ্য প্রাণি ক্রয় বিক্রয় নিশ্চিত করার লক্ষে বিভিন্ন পশুর হাটে জেলা প্রাণীসম্পদ কার্যালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকিতে নেমেছে।

গতকাল (৫ জুলাই) মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার ষ্টেডিয়াম মার্কেট ও দিঘীরপাড় কোরবানির পশুর হাটসহ বিভিন্ন বাজারে তদারকি অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সিনথিয়া কবির, ভেটেরিনারী সার্জন ডা. নিরোদ চন্দ্র সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: শাহীনুল হক, জেলা ভেটেরিনারী অফিসার ডা. এ জেড এম ওয়াহিদুল আলম ।

অভিযানে প্রতিশ্রুতি অনুযায়ী কোরবানীর প্রাণী বিক্রয় না করা, কোরবানীর প্রাণীকে অতিরিক্ত পানি খাইয়ে মোটাতাজা করা এবং অতিরিক্ত পানি খাইয়ে সেই সকল প্রাণিগুলোকে কষ্ট দেওয়ার অপরাধে দিঘীরপাড় বাজারে অবস্থিত কোরবানির প্রাণির হাটে রুমেল মিয়াকে ১ হাজার টাকা এবং পাপ্পু মিয়াকে ৫ শত টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি এই হাটসংলগ্ন খাদ্য সামগ্রীর প্রতিষ্ঠান কচুপাতা হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খোলা অবস্থায় রং মিশ্রিত খাদ্য পণ্য বিক্রয় করার অপরাধে ১ হাজার টাকা এবং মাছে ওজনে কম দেওয়ার অপরাধে মাছ ব্যবসায়ী শাহজাহান মিয়াকে ২ হাজার টাকাসহ ৪ প্রতিষ্টানকে মোট ৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com