সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

বিদায়ের দিনে পরীক্ষার্থীদের পেটালেন শিক্ষক

রাজধানীর কচুক্ষেতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষক মো. জাকির হোসেনের নামে।

বুধবার (১৫ জুন) দুপুরে মিরপুর ১৪ নাম্বার পুরাতন কচুক্ষেত হাজী সৈয়দ আলী খান উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ওই স্কুলের প্রধান শিক্ষক এই ঘটনা ঘটান।

জানা যায়, বুধবার (১৫ জুন) দুপুরের দিকে আলী খান স্কুলের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল শেষে ছাত্রীদের আগে মিষ্টি বিতরণ করার প্রস্তাব দেন প্রধান শিক্ষক। এ সময় ছাত্ররা তা প্রত্যাখ্যান করে সবাইকে একসঙ্গে মিষ্টি বিতরণের কথা বলে। একপর্যায়ে প্রধান শিক্ষক জাকির হোসেন ও শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এরপর ওই প্রধান শিক্ষক রাগান্বিত হয়ে বাঁশ দিয়ে অনেক শিক্ষার্থীকে এলোপাতাড়ি পেটানো শুরু করেন। এতে অনেক শিক্ষার্থী আহত হয়।

এ ঘটনায় স্কুলের অন্য শিক্ষার্থী ও স্থানীয়রা প্রধান শিক্ষককে তার কক্ষে অবরুদ্ধ করে রাখে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষক জাকির হোসেনকে উদ্ধার করে ভাসানটেক থানায় নিয়ে যায়।

এক শিক্ষার্থী জানান, বিদায় অনুষ্ঠানে বিরিয়ানি দেওয়ার কথা ছিল। বিরিয়ানির বদলে মিষ্টি দেওয়ায় ঝামেলা হয়েছে। প্রধান শিক্ষক বাঁশ হাতে নিয়ে যাকে সামনে পেয়েছেন তাকে পিটিয়েছেন। এতে অনেকের হাত-পা ভেঙে গেছে।

পুলিশের মিরপুর বিভাগের এডিসি আরিফুল ইসলাম জানান, এ ঘটনা নিয়ে আমরা থানায় বসেছি। স্কুলের প্রধান শিক্ষক, কয়েকজন শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির লোকজনও থানায় রয়েছে। আমরা প্রকৃত ঘটনা কী- তা জানার চেষ্টা করছি। পরে বিস্তারিত জানানো হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com