মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনিটের তহবিল সংগ্রহ মাস উদযাপন-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রেড ক্রিসেন্ট সোসাইটি,নড়াইল ইউনিট কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনিট এর আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড: সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আক্তারুজামান আরা, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ প্রেমানন্দ মন্ডল, বিশিষ্ট সমাজ সেবক সংসদ সদস্য মাশরাফির পিতা গোলাম মোর্ত্তুজা স্বপন, এতে বিশেষ অতিথি ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর তাৎক্ষনিক উপস্থিত অতিথি ও কর্মকর্তাদের মাধ্যমে কুফনের মাধ্যমে ৪০ হাজার টাকার তহবিল সংগ্রহ হয়।
রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনিটের সাধারন সম্পাদক কাজী লিটনের সভাপতিত্বে ইউনিটের কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, রওশন আরা লিলি, পৌর কাউন্সিলর মোঃ রেজাউল বিশ^াস, ইউনিটের কর্মকর্তা,সদস্যগনসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।