শনিবার, ১৩ Jun ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

জাতীয় ভিটামিন“এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

আগামী ১২ জুন থেকে ১৫ জুন জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে নড়াইলে জেলা অবহিতকরন ও কর্ম পরিকল্পনা সভা এবং সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার নড়াইল সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে এ জেলা অবহিতকরন ও কর্ম পরিকল্পনা সভা এবং সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা হয়।

 

সকাল ১০ টায় জেলা অবহিতকরন ও কর্ম পরিকল্পনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতারের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার প্রবীর কুমার রায় , পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এ,কে,এম সেলিম মিয়া, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু ,সরকারি কর্মকর্তা, সাংবাদিক,স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মি,এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন ।

 

পরে একই স্থানে এ বিষয়ে সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতারের সভাপতিত্বে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামিমুল ইসলাম টুলু, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সুব্রত কুমার বিশ্বাস, ডাঃ অনিন্দিতা ঘোষ, সিনিয়ার স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ ম্যোল্যা ফোরকান আলী, মোঃ নাজমুল ইসলাম, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন।

 

সভায় জানানো হয়, নড়াইল জেলার ৩টি উপজেলা ও ৩টি পৌরসভায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ৯৮,০১৮ শিশুকে ১ টি করে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

 

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১২,০৪০ শিশুকে ১টি করে নীল রঙের “এ” ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৮৫,৯৭৮ শিশুকে লাল রঙের “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।

 

এছাড়া শিশুর বয়স ৬ মাস পূর্ন হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে । এটা খালি পেটে খাওয়ানো যাবে না,খাওয়ার পরে শিশুর কোন কারণে বমি হলে ভয়ের কিছু নেই। কোন শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিশু যাতে বাদ না পড়ে সে জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com