শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

রাজশাহীর মোহনপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

রাজশাহীর মোহনপুর উপজেলায় শ্রী তাপস কুমার (৪০) নামের এক ওয়ার্ড যুবলীগের সভাপতিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত (২৮ মে) রাত পৌনে ১১টার দিকে উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের সইপাড়া মোড়ের উত্তরে এ ঘটনা ঘটে। শ্রী তাপস কুমার উপজেলার মোল্লাডাঙ্গী মৃত গণেশের ছেলে। তিনি জাহানাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।

স্থানীয় লোকজন ও মোহনপুর থানা সূত্রে জানা যায়, শ্রী তাপস কুমার রাত পৌনে ১১ টার সময় সইপাড়া মোড়ের উত্তরে মোটরসাইকেল থামিয়ে অবস্থান করা অবস্থায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা করে। হামলাকারীরা তাঁর মাথায়, পেটে, হাতে ও পায়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। রক্তাক্ত অবস্থায় তাঁকে রাস্তার পশ্চিম পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

আশপাশের লোকজন তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে তাঁর আত্মীয়স্বজন ও আওয়ামী লীগের-যুবলীগের নেতারা হাসপাতালে যান। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাতেই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে মোটরসাইকেল কোন ক্ষতি হয়নি এমন কি তার কাছে থাকা নগদ প্রায় ৪ হাজার টাকা ছিল সেটা নেওয়া হয়নি। টাকা তার জামার পকেটে ছিল। এদিকে ওয়ার্ড যুবলীগ সভাপতির উপর হামলাকারীদের খোঁজে বের করে গ্রেফতারের দাবিতে জানিয়েছেন জাহানাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ নেতাকর্মীরা।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, কি কারণে এ হামলা, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকে হামলাকারীদের খোঁজে বের করার চেষ্টা চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com