বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

বন্যার্তদের সহায়তায় ৩ কোটি ৯৫ লাখ টাকা দিলো বিভিন্ন প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক:

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার কাছ থেকে তিন কোটি ৯৫ লাখ ৮৩ হাজার ৩০ টাকা অনুদানের চেক গ্ৰহণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম।

বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে প্রধান উপদেষ্টার পক্ষে এসব চেক গ্রহণ করেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে যদি কেউ সরাসরি এসে অনুদান জমা দিতে চান সেটা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার কাছে দেওয়া যাবে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিটি ব্যাংক এক কোটি টাকা, সীমান্ত ব্যাংক ২০ লাখ টাকা, ইউসেফ বাংলাদেশ ১০ লাখ টাকা, বাংলাদেশ অর্থনীতি সমিতি এক লাখ টাকা, এনসিসি ব্যাংক দুই কোটি টাকা, র্যাব ফোর্সেস ৫৮ লাখ ৯১ হাজার ৫০৩ টাকা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দুই লাখ ৮১ হাজার ৫০০ টাকা, সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভলপমেন্ট (সিডিটি) এক লাখ ৮৩ হাজার ৭১০ টাকা, মিডিয়াসফট ডাটা সিস্টেম লিমিটেড এক লাখ ২৬ হাজার ৩১৭ টাকা অনুদান দিয়েছে।

উপদেষ্টা বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com