মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

কালিহাতীতে ধ্বংস করা হলো নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল

টাঙ্গাইলের কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রায় ৩২ লাখ টাকার নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ও এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ (২ জুন) বৃহস্পতিবার বিকেলে উপজেলার কোকডহরা ইউনিয়নের চারান বাজারে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান। এসময় সহকারী মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল হাসান জানান,  উপজেলার কোকডহরা ইউনিয়নের চারান বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এসময় ১০ হাজার মিটার চায়না জাল ও ৬০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়াও চারান বাজারের জাল ব্যবসায়ী কামার্থী গ্রামের আরফান আলীর ছেলে মজনু মিয়া (৫৫) কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়নের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com