মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫

শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

মৌলভীবাজার প্রতিনিধি:

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, শ্রীমঙ্গল শাখার উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬ উদযাপন করা হয়েছে। গত বৃহস্পতিবার ৪ জুন শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে দিনব্যাপী এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর সংগঠনের শিল্পীদের সমবেত কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতেই স্বাগত বক্তব্যে রাখেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, শ্রীমঙ্গল শাখার আহ্বায়ক তমাল চক্রবর্তী। এসময় তিনি উপস্থিত অতিথি, শিল্পী ও দর্শকদের শুভেচ্ছা জানান।

বিশিষ্ট আবৃত্তি শিল্পী জলি পালের সঞ্চালনায় অবসরপ্রাপ্ত অধ্যাপক কল্যাণ দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক নৃপেন্দ্রলাল দাস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা কমিটির সহ সভাপতি
অজয় দেব ও ভুনবীর দশরথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝলক চক্রবর্তী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ, কবি ও সাহিত্যিক দ্বীপেন্দ্র ভট্টাচার্য। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চিন্তাধারার ওপর বিস্তারিত আলোচনা করেন।

সংগীত, নৃত্য, আবৃত্তি ও কবিতা পরিবেশনার মধ্য দিয়ে রবীন্দ্র-নজরুলের সৃষ্টিশীলতার বহুমাত্রিক রূপ তুলে ধরা হয়। সর্বশেষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বর্ণাঢ্য এ সাংস্কৃতিক আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com