বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

নড়াইলে লোহাগড়ায় দোকানিকে কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলার তেলকাড়া গ্রামের কাঁচামাল দোকানি নিজাম শেখকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। গতকাল (৩০ মে) সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিজাম শেখ ওই গ্রামের পেতা শেখের ছেলে এবং বড়দিয়া বাজারের কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। তার পাসহ শরীরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি কোপের চিহ্ন রয়েছে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গ্রামে আধিপত্য বিস্তারসহ আগে সংঘটিত হত্যাকান্ডের জের ধরে তেলকাড়া গ্রামে সৌদি মিজান ও লিয়াকত গ্রুপের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। এর জের সৌদি মিজান গ্রুপের লোকজন লিয়াকত গ্রুপের নিজামকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। ঘটনার দিন রাতে নিজাম তেলকাড়ার মুজিবরের দোকান থেকে চা পান করে বাড়ি ফেরার পথে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।

এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com