বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

সোনাইমুড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, লক্ষাধিক টাকার মেয়াদোত্তীর্ণ ঔষধ ধ্বংস, ৩৯ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর সোনাইমুড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ফার্মেসীকে ৩৯ হাজার টাকা জরিমানা ও লক্ষাধিক টাকার মেয়াদোত্তীর্ণ, নকল ও ননব্যান্ড ঔষধ ধ্বংস করা হয়।

আজ (৩১ মে) মঙ্গলবার উপজেলার ইসলামগঞ্জ (বজরা) বাজার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ঔষধের দোকান গুলোতে বেলা সাড়ে ১১টা হতে ৩টা পর্যন্ত টানা অভিযান পরিচালনা করেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইসমাইল হোসেন।এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শেখ আহসান উল্যাহ্।

ভ্রাম্যমাণ আদালত এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ইসলামগঞ্জ (বজরা) বাজারের নুর ফার্মেসীকে ১৫ হাজার, হোসেন ফার্মেসীকে ২ হাজার, আশ-শিফা ফার্মেসীকে ৫ হাজার, সুবাস ফার্মেসীকে ২ হাজার ও মজুমদার আয়ুর্বেদিক ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের শাহী ফার্মেসীকে ৫ হাজার ও আয়েশা মেডিকেল হলকে ৭ হাজার টাকাসহ মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনাকালীন সময় প্রায় লক্ষাধিক টাকার মেয়াদোত্তীর্ণ, অবৈধ ও নন ব্যান্ড ঔষধ জনসম্মুখে ধ্বংস করা হয়।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইসমাইল হোসেন জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com