মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও নারীসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যু রাজনৈতিক কৌশল, বললেন ট্রাম্প শ্রীমঙ্গলে ”সম্প্রীতির বাংলাদেশ গড়ি” আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল

ভোক্তা ও স্বাস্থ্য বিভাগের অভিযানে জুড়ীতে দুটি প্রতিষ্টানকে ৫০হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারে প্রাইভেট হাসপাতালে অনিয়ম ও সেবার মান উন্নয়নে কাজ করছে ভোক্তা জেলা কার্যালয়। ভোক্তা অধিকার সংরক্ষণ ও স্বাস্থ্য বিভাগের অভিযানে জুড়ী উপজেলার দুটি প্রতিষ্টানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ (৩০ মে) সোমবার মৌলভীবাজার জেলায় জুড়ী উপজেলার বড়লেখা রোড, জঙ্গিরাই, উপজেলা চত্বরসহ বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা সিভিল সার্জন কার্যালয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করে র‌্যাব-৯ এর একটি টিম। এসময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহ, আরএমও ডা: প্রদীপ কুমার বিশ্বাস ও ডা: আরিফ।

সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, অভিযানে হাসপাতালের ওটির মধ্যে ও ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যাওয়া, অতিরিক্ত দামে সেবা প্রদান করা, নিয়ম বহির্ভূত রোগীদের কাছ থেকে ভ্যাট আদায় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বড়লেখা রোডে অবস্থিত জুড়ী আধুনিক হাসপাতালকে ৪০ হাজার টাকা, জাঙ্গিরাইতে অবস্থিত বদর উদ্দিন জেনারেল হাসপাতালকে ১০ হাজার টাকাসহ দুটি প্রতিষ্টানকে মোট ৫০হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। সকল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে সরকারী নির্দেশনা মোতাবেক কাযক্রম পরিচালনা করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com