মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

তানোরে থামছে না পুকুর খনন, খাদ্য ঘাটতির আশঙ্কা

রাজশাহীর তানোরে কিছুতেই থামছে না কৃষি জমিতে পুকুর খনন। একের পর এক কৃষি জমিতে হতেই আছে পুকুর। এবার উপজেলার পাঁচন্দর ইউপির কচুয়া মাহানপুর কৃষি জমিতে পুকুর খনন করছেন ওই গ্রামের প্রভাবশালী নওশাদ আলী।
ভূমি আইন অমান্য করে দাপটের সাথে ফসলী জমির শ্রেণি পরিবর্তন না করেই হচ্ছে পুকুর খনন। যে ভাবে পুকুর খনন শুরু হয়েছে, তাতে করে আগামীতে খাদ্য ঘাটতির আশঙ্কা করছেন কৃষিবিদরা। এতে করে কৃষি জমি রক্ষার্থে ভুমি প্রশাসনের কঠোর ভুমিকা পালনের আহবান জানান কৃষকরা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার পাঁচন্দর ইউপি এলাকার কচুয়া মাহানপুর হাট পার হয়ে রাস্তার দক্ষিণে রয়েছে ছোট কুড়ি। তার পশ্চিমে আছে কৃষি জমি ও মুরগির খামার। ওই কৃষি জমিতে পুকুর খনন করছেন প্রভাবশালী নওশাদ। জমিতে ধান কেটেই শুরু করেন পুকুর খনন।
সেখানেই বসে ছিলেন নওশাদ। তিনি জানান, আমার নিজের জমিতে পুকুর না খামার করব সেটা একান্ত আমার ব্যাক্তিগত ব্যাপার। কিসের অনুমতি আর কিসের শ্রেণী পরিবর্তন। ওই সব বুঝিনা, বুঝতেও চায় না বলে দম্ভোক্তি করেন তিনি।
তার এক ছেলে বলেন, জমিতে কি করব সেটার জন্য কেন অনুমতি লাগবে। স্হানীয়রা জানান, নওশাদ পুকুর খনন করে কাঁদা মাটি পাকা রাস্তার উপরে রাখছে। বৃষ্টি হলেই ওই কাঁদাতে দূর্ঘটনা ঘটছে। তাকে বললে বিভিন্ন ধরনের তালবাহানা করছেন। তার জমিতে পুকুর হলে প্রচুর জলাবদ্ধতার মধ্যে পড়বে জনসাধারণ।
এ ব্যাপারে উপজেলার মুন্ডুমালা ভুমি অফিসের তহসিলদার রবিউল ইসলাম জানান, কৃষি জমিতে পুকুর খননের কোন সুযোগ নেই। ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com