মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

খুলনায় ৩ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং শিশুমৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আগামী ৫ থেকে ৮ জুন দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে।খুলনা সিটি কর্পোরেশনসহ জেলায় দুই লাখ ৯৬ হাজার পাঁচশ ৮৫ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ক্যাম্পেইন চলাকালে ৬-১১ মাস বয়সী সব শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সব শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। একইসঙ্গে শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পরিমাণমত সুষম খাবার খাওয়ানো বিষয়ে পুষ্টি বার্তা
প্রচার করা হবে।

এ উপলক্ষে আজ (২৬ মে) বৃহস্পতিবার  সকালে খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদের সভাপতিত্বে স্কুলহেলথ ক্লিনিক সভাকক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।সভাপতির বক্তৃতায় সিভিল সার্জন বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচারণা জরুরি।

গণমাধ্যমকর্মীদের সহায়তায় এ বিষয়ক তথ্য সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা করা যায়।জাতির ভবিষ্যৎ শিশুদের কথা চিন্তা করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করা আমাদের সবার দায়িত্ব।কর্মশালায় জানানো হয়, ক্যাম্পেইনে খুলনা জেলার ৯টি উপজেলা এবং ২টি পৌরসভার মোট ১ লাখ ৮৬ হাজার আটশ ৪৩ শিশুকে একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে।

এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ২২ হাজার একশ ৬৪ এবং ১২-৫৯ মাস বয়সী সব শিশুর সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ছয়শ ৭৯ জন। এছাড়া খুলনা সিটি কর্পোরেশন এলাকায় মোট এক লাখ নয় হাজার সাতশ ৪২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১২ হাজার পাঁচশ ৯১ এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৯৭ হাজার একশ ৫১ জন।##

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com