মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের উত্তাপ ছড়িয়ে পড়েছে খুলনায়ও।
আজ বৃহস্পতিবার খুলনায় বিএনপি আয়োজিত সমাবেশ পন্ড হয়েছে।
সেখানে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে দফাই দফাই বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ২৪ জন আহত হয়েছেন। খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ ৫০ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছে দলটির নেতারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন পর্যন্ত অর্ধশতাধিক টেয়ারশেল ছুড়েছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছেন। থেমে থেমে ইট পাটকেল নিক্ষেপ ও টিয়ার সেল নিক্ষেপের ঘটনা ঘটছে।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে খুলনা কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যাালয়ের সামনে আজ বৃহস্পতিবার (২৬ মে) বেলা ৩টায় এ সমাবেশ আয়োজন করে দলটি। সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সমাবেশে যোগ দিতে ছাত্রদলের জেলা ও মহানগরের নেতকর্মীরা বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে পিকচার প্যালেস মোড় হয়ে দলীয় কার্যালয়ের দিকে আসতে থাকেন। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতকর্মীদের ওপর হামলার ঘটনায় মিছিল বের করেন মহানগর ও জেলা ছাত্রলীগের নেতকর্মীরা। নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগের কার্যালয়ের দিকে আসতে থাকেন। পিকচার প্যালেস মোড়ে তাদের সঙ্গে ছাত্রদলের নেতকর্মীদের সংঘর্ষ হয়। সেখান থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ১০০ মিটার দূরে থাকলে বিএনপির নেতা কর্মিরা সমাবেশে হামলা করে। ভাঙচুর করা হয় সমাবেশের চেয়ার ও প্যান্ডেল।আতঙ্কিত হয়ে বিএনপির একটি অংশের নেতকর্মী দলীয় কার্যালয়ের ভেতরে আশ্রয় নেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ অর্ধশতাধিক টিয়ারশেল ছোড়ে। তখন ছাত্রলীগের নেতাকর্মীরা সেখান থেকে মিছিল নিয়ে আওয়ামীল লীগের দলীয় কার্যালয়ের দিকে চলে যায়।এরপর বিএনপির নেতকর্মীদের সঙ্গে পুলিশের কয়েকদফা ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।