বুধবার, ০১ Jul ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

সাদা পোশাকে থাকা র‍্যাবের ওপর ‘ডাকাত সন্দেহে হামলা’

চট্টগ্রামের মিরসরাইয়ে সাদাপোশাকে থাকা র‍্যাব সদস্যদের ওপর ‘‘ডাকাত’’ সন্দেহে হামলা এবং একটি প্রাইভেটকার ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই র‍্যাব সদস্যসহ তিনজন আহত হয়েছেন।

আহত র‍্যাব সদস্যরা হলেন- মো. শামিম কাউছার (২৯) ও মোখলেছ। অপর আহত ব্যক্তি হলেন পারভেজ (২৯)।

গতকাল বুধবার (২৫ মে) সন্ধ্যায় মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে শান্তিরহাট রাস্তার মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজনের হাতে কয়েকজন র‍্যাব সদস্যের আহতের বিষয়টি গতকাল নিশ্চিত করেছিলেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুর হোসেন মামুন।

এ ঘটনায় আহত র‌্যাব সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সংবাদমাধ্যমটিকে গতকাল জানিয়েছেন র‍্যাবের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার।

তিনি বলেন, ‘‘র‍্যাব-৭–এর একটি দল অভিযানে গেলে মাদক কারবারিরা ডাকাত ডাকাত বলে চিৎকার করলে স্থানীয় লোকজনের হাতে দুই র‍্যাব সদস্য আহত হন। চিকিৎসা দিতে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’’

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, হামলার শিকার র‍্যাব সদস্যরা সাদাপোশাকে মাদক উদ্ধারে অভিযানে গেলে মাদক কারবারিরা ‘ডাকাত’ ‘ডাকাত’ বলে চিৎকার করেন। এ সময় স্থানীয় লোকজন হামলায় অংশ নেন। এতে র‍্যাবের দুই সদস্যসহ তিনজন আহত হন। আহত দুই র‍্যাব সদস্যকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়েছে।

র‍্যাব, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় বারইয়ারহাট পৌর বাজারে শান্তিরহাট রোডের মাথায় র‍্যাব সদস্যদের বহন করা সাদা রঙের প্রাইভেট কারের সামনে একটি কাভার্ড ভ্যান এসে দাঁড়ায়। এ সময় ফাঁকা গুলির শব্দ শুনে ‘ডাকাত’ ‘ডাকাত’ চিৎকার করে একদল লোক হামলা চালায়। হামলায় র‍্যাবের দুই সদস্যসহ তিনজন গুরুতর আহত হন।

আরও জানা যায়, এ সময় প্রাইভেট কারটিও ভাঙচুর করা হয়। জোরারগঞ্জ থানা-পুলিশ ও র‍্যাব-৭–এর সদস্যরা আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় দুটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের উন্নত চিকিৎসার জন্য ফেনী শহরে পাঠানো হয়। পরে সেখান থেকে ঢাকায় আনা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com