রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজার সফর রীমঙ্গলে হাঁসপালন প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ প্লাস্টিকের দানা বোঝাই ট্রাক আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত ডিবি সদস্য সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার

রাজাপুরে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও যুবলীগের বিক্ষোভ সমাবেশ’কে ঘিরে উত্তেজনা, ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশ সহ আহত- ৫

ঝালকাঠির রাজাপুরে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও আওয়ামী যুবলীগের বিক্ষোভ সমাবেশকে ঘিরে উপজেলা আওয়ামী যুবলীগ , ছাত্রলীগ এবং বিএনপির মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

বিকাল ৩ টায় রাজাপুর বাইপাস মোড় সংলগ্নে উপজেলা বিএনপির প্রধান কার্যলয়ে দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করে উপজেলা বিএনপি,অপরদিকে বিএনপির কার্যলয়ের ৫০ গজের মধ্যেই প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদেউপজেলা আওয়ামী যুবলীগ এক বিক্ষোভ সমাবেশের আয়োজনে করে।

এ নিয়ে দুপুরথেকেই ছাত্রলীগ ও যুবলীগ এবং বিএনপির নেতা কর্মীদের মধ্যে শুরু হয় দাওয়া পাল্টা দাওয়া। আইন শৃংখলা বাহিনীর সাথে উভয় পক্ষের নেতাকর্মীরা আলোচনা করেবিএনপি তাদের কার্যলয় থেকে বেড়িয়ে যায় সম্মেলন করবে না বলে।

এর পরেই উপজেলার বাগড়ি এলাকায় ছাত্রলীগ,যুবলীগ এবং বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এতে রাজাপুর থানার এসআই মামুনসহ উভয় পক্ষের কয়েকজন জন আহত হয়। পরিস্থিতি শান্ত করতে পুলিশ উভয়কে ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

পরবর্তীতে উপজেলার উত্তর বাঘড়ী এলাকায় বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন করেন। এ অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড.বিলকিস জাহান শিরিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com