শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

ডুমুরিয়ার যুবলীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের কালীতলা এলাকার এক যুবলীগ নেতার বিরুদ্ধে প্রতিবেশি গৃহবধূকে ধর্ষণ চেষ্টা ও নির্যাতনের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ আড়ংঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। গত শনিবার বিকেলে আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার রংপুর ইউনিয়নের কালীতলা এলাকার একজন স্কুল শিক্ষকের স্ত্রীকে (৩২), তার প্রতিবেশি রংপুর ইউনিয়ন যুবলীগের আহŸায়ক প্রসূন বিশ্বাস পম্পি (৪১) প্রায়ই তাকে একা পেয়ে কু-প্রস্তাবসহ উত্ত্যক্ত করতো। এ নিয়ে গৃহবধূ তার স্বামীকে জানালে বিষয়টি তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ পম্পির পরিবারকে জানায় এবং পম্পিকে ওই গৃহবধূর সাথে কথা বলতে এবং তাদের বাড়ির আশে পাশে ঘোরা ঘুরি করতে নিষেধ করে। এক পর্যায়ে গত ১৬ মে তারিখ রাত সাড়ে ৯টার দিকে গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুবাদে তাকে ডেকে ঘরের বাইরে এনে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় গৃহবধূর ডাক চিৎকারে বাড়ির পার্শ্ববর্তী লোকজন ছুটে এলে পম্পি তাকে জীবননাশসহ নানাবিধ ক্ষতির হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে রাত ১১টার দিকে গৃহবধূর স্বামী বাড়িতে ফিরলে তাকে ঘটনা খুলে বললে তিনি পম্পির কাছে কৈফিয়ত চাইতে বাড়ি হতে বের হন। এ সময় দেখতে পান পম্পি তাদের ঘরের দেয়ালের পাশে অন্ধকারের ভিতর দাঁড়িয়ে আছে। এ সময় স্কুল শিক্ষক পম্পিকে ঝাপটে ধরে এবং তার স্ত্রীকে লাঞ্ছিত করার জন্যে কৈফিয়ত চাইলে তাদের মধ্যে উত্ত্যপ্ত বাক্য বিনিময়সহ হাতাহাতির মত ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ছুটে এসে তাদের ঠেকিয়ে দিয়ে দু’জনকে আলাদা করে দেয়। পরে পম্পি ওই গৃহবধূ এবং তার স্বামীর জীবননাশসহ নানাবিধ হুমকি- ধামকি দিয়ে চলে যায়। বর্তমানে ওই দম্পতি চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।

এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে প্রসূন বিশ্বাস পম্পি বলেন, ‘ওই গৃহবধূ যে ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলেছেন তা ডাহা মিথ্যা ও বানোয়াট। তবে স্কুল শিক্ষকের সাথে পূর্ব থেকে স্থানীয় রাজনৈতিক দ্ব›দ্ব-গ্রপিং -এর কারনে আমার মতবিরোধ থাকায় ওই দিন রাতে কলেজ মাঠের পাশে তার সাথে আমার বাকবিতন্ডা ও হাতাহাতির মত ঘটনা ঘটেছিলো এটা ঠিক।

ওসি মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্যে একজন সাব ইন্সপেক্টরকে দায়িত্ব দেয়া হয়েছে। রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।এলাবাসিরা জানান বিষয়টি সত্য কিন্তু ভয়ে কেই মুখ খুলতে পারছে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com