শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

বাঘের আক্রমণে কাওছারের বাবা প্রাণ হারান

সুন্দরবনে মধু আহরণে গিয়ে বাঘের থাবায় পড়েছেন কাওছার গাইন (২৮) নামের এক মৌয়াল। বাঘে নিয়ে যাওয়ার প্রায় ৪০ ঘণ্টা পার হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। কয়েক দফা চেষ্টার পর ব্যর্থ হন উদ্ধার কর্মীরা। এমন খবরে কাওছারের বাড়িতে চলছে আহাজারি।

খোঁজ নিয়ে জানা গেছে, কাওছার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন গাবুরা ইউনিয়নের খলিশাবুনিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। দুই সন্তানের জনক কাওছারে এক ছেলে কিছুদিন আগে পানিতে ডুবে মারা যায়। এখন তার মা, স্ত্রী, সন্তান ও ছোট ভাইকে নিয়ে ছিল তার জীবন সংগ্রাম। কিন্তু বাঘের থাবায় পড়া একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি এখন অসহায়।

স্থানীয়রা জানান, ১৪ বছর আগে সুন্দরবনে গিয়ে বাঘের আক্রমণে মারা যান কাওছারের বাবা আব্দুর রাজ্জাকও। তবে সেই মরদেহটিও ফিরিয়ে আনা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য ইমাম হাসান জাগো নিউজকে বলেন, বাঘের আক্রমণ মৃত্যুর খবরে কাওছারের পরিবারে শোকের মাতম চলছে। ১৪ বছর আগে একইভাবে সুন্দরবনে মধু আহরণে গিয়ে কাওছারের বাবা আব্দুর রাজ্জাকও বাঘের কবলে পড়ে মারা যায়। কাওছার এলাকার অত্যন্ত বিনয়ী এবং ভালো মানুষ ছিলেন।

শনিবার (২১ মে) বিকেলে সুন্দরবনের খেজুরদানা (নোটাবেকী) এলাকায় মধু সংগ্রহের সময় বাঘের আক্রমণের শিকার হন কাওছার গাইন। বাঘ তাকে টেনে-হেঁচড়ে বনের ভেতর নিয়ে যায় । এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

কাওছারের আব্দুল মাজেদ বলেন, ‘গত ২২ মার্চ সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন থেকে বৈধ পাশ নিয়ে মধু সংগ্রহের জন্য সুন্দরবনে যান তারা। এর আগে কয়েকদফা মধু নিয়ে এলাকায় ফিরেছেন। শেষ চালানের অংশ হিসেবে গত শুক্রবার থেকে তারা নোটাবেকী খেজুরদানা অংশে মধু আহরণের কাজ শুরু করেন। শনিবার সকালে অন্য ছয় সহযোগীর সঙ্গে মৌচাক খোঁজার সময় পাশের ঝোপ থেকে একটি বাঘ লাফিয়ে কাওছারের ওপর পড়ে। মুহূর্তের মধ্যে বাঘটি কাওছারকে নিয়ে বনের আরও গভীরে চলে যায়।’

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান বলেন, কাওছার নামের এক মৌয়াল সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার হয়েছে । রোববার সকালে সহযোগী মৌয়ালদের নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় বনবিভাগের একটি টিম। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com