শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

নরসিংদীর রায়পুরায় সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ১৯৯৫ ইং এস এস সি ব্যাচের প্রাক্তন ছাত্র ছাত্রীরা র্দীঘ ২৭ বছর পর মিলন মেলার আয়োজন করা হয়েছে। গতকাল নরসিংদীর রায়পুরায় সরকারী আদিয়াবাদ ইসলামিয়া স্কুল এন্ড কলেজ এর ১৯৯৫ ইং এস এস সি ব্যাচের সাবেক ছাত্র সমাজ সেবক প্রবাসী সাদিকুর রহমান শামীম এর সভাপতিত্বে ও বাংলা লিং এর ম্যানাজার সমাজ সেবক মামুনুর রশিদ সমুন এর পরিচালনায় উক্ত স্কুল এন্ড কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলন মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি আদিয়াবাদ ইসলামিয়া স্কুল ও কলেজ এর সাবেক অধ্যক্ষ জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক মো: সিবলী আহমেদ। সরকারি আদিয়াবাদ ইসলামিয়া স্কুল ও কলেজ এর অধ্যক্ষ নূর শাখাওয়াত হোসেন,শিক্ষক নজরুল ইসলাম সহ শিক্ষক বৃন্দরা।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকারি আদিয়াবাদ ইসলামিয়া স্কুল ও কলেজ এর প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা হলেন,ফরিদপুর জেলা ডিবির ওসি মো: হানিফ সরকার,বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা শাহাজান মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান,অগ্রনী ব্যাংক সহকারী ম্যানাজার নাজমুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন,উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,নবীনগর সরকারী কলেজ এর প্রভাষক জাকির হোসেন, মো: ইব্রাহিম খলিল,উপজেলা স্বাস্থ্যসহকারী গাজী হানিফ প্রমুখ।
জানাগেছে, নরসিংদী জেলা রায়পুরা উপজেলা আদিয়াবাদ ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীর পাড়ে মনোরম পরিবেশে ঐতিহ্যবাহী সরকারী আদিয়াবাদ ইসলামিয়া স্কুল এন্ড কলেজ ১১০ বছর পুবে প্রতিষ্ঠা লাভ করেন। এই প্রতিষ্ঠান থেকে অনেক জ্ঞানী গুনি মনুষিরা উচ্চ শিক্ষা লাভ করে সারা বিশ্বে বড় বড় পদে দায়িত্ব পালন করে এ প্রতিষ্ঠানের সুনাম অর্জন করেছেন। এ প্রতিষ্ঠানের প্রাপ্তন ছাত্র সাবেকমন্ত্রী, ৬ বারের এমপি মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় নেতা রাজিউদ্দিন আহমেদ রাজুর অনুপ্রেরনায় প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। তার অবদানে এ প্রতিষ্ঠান সহ আদিয়াবাদে ব্যাপক উন্নয়ন হয়েছে। ১৯৯৫ ইং এস এস সি ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা দেশের বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে প্রকৌশলী,ব্যবসায়ী,শিক্ষক,রাজনীতি নেতৃবৃন্দ ও প্রবাসীরা ব্যায় বহুল অনুষ্ঠানের আয়োজন করেন । এ প্রতিষ্ঠানের প্রাণের শিক্ষকদের নিয়ে কেক কেটে মিলন মেলা উৎযাপন করা হয়। প্রাক্তন ছাত্র-ছাত্রীরা শিক্ষকদেরকে সম্মান জানাতে দুই পাশে সাড়ি বন্ধভাবে দাড়িয়ে ফুল ছিটিয়ে ম তুলে ফুল দিয়ে বরণ করে বিভিন্ন উপহার প্রদান করা হয়। শিক্ষক ছাত্রদের স্মৃতি ধরে রাখতে ফটো তুলেন। প্রাপ্তন শিক্ষার্থীরা ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্ণীল সাজে আনন্দঘন পরিবেশে ২৭ বছর পর উক্ত প্রতিষ্ঠানের নদীর পাড়ে মনোরম পরিবেশে সারাদিন ব্যাপী প্রাপ্তন শিক্ষার্থীরা স্ব-স্ব পরিবার পরিজন নিয়ে স্বতঃস্ফুর্ত ভাবে মিলন মেলায় অংশগ্রহন করে আনন্দ উপভোগ করেন। ঐতিহ্যময় অনুষ্ঠানের মাধ্যমে শুধুমাত্র শিক্ষার্থীদের মিলন মেলায় অতিতের পুরানো স্মৃতিচারন করেন। পাশাপাশি প্রতিষ্ঠানের প্রয়াত শিক্ষক ও প্রাক্তন ছাত্রছাত্রীদের শ্রদ্ধা নিবেদন করে মরহুমদের স্বরনে দোয়া প্রার্থনা করা হয়। প্রাক্তন ছাত্র-ছাত্রীরা বলেন, শিক্ষার মান উন্নয়ন ও প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন বৃদ্ধি করার লক্ষ্যে স্ব-স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করার জন্য ঘোষনা করেন। রাষ্ট্রীয় উন্নয়ন মুলক কর্মকান্ডের পাশাপাশি নিজ নিজ এলাকার সামাজিক কর্মকান্ড গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়। আগামী দিনে এলাকার মানুষের জন্য ভাল কিছু করতে বিভিন্ন কর্মসুচি গ্রহন করা হয়। এলাকাবাসীর জন্য ভাল কিছু করে সারাদেশে মধ্যে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করতে চাই।