শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নরসিংদীর রায়পুরা উপজেলার ২৪ ইউনিয়নের পশু খামারিদের নিয়ে সতর্কতা মূলক আলোচনা সভা করেছে নরসিংদী জেলা ও রায়পুরা থানা পুলিশ।
শনিবার (২১ মে) সকালে রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটরিয়াম মিলনায়তনে ২৪ ইউনিয়নের বিভিন্ন পশু খামারীদের সামনে বিভিন্ন সতর্ক ও সচেতনতা মুলক বক্তব্য রাখেন নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম । এসময় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা আসন্ন হওয়ায় এলাকায় গরু চোর ও ডাকাতদের উপদ্রব বাড়ার আশংকা আছে। ওইসব চোর ও ডাকাতদের ঠেকাতে প্রতিটি খামারকে সিসি টিভি ক্যামেরার আওতায় আনার পরামর্শ দেওয়া সহ খামারীদের নিরাপত্তার জন্য নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে একটি কন্ট্রোল রুম নাম্বার +৮৮০২২২৪৪৫২০৪১ চালু করা হয়েছে বলে জানান তিনি। এসময় উপস্থিত সকল খামারীদের সচেতনতামুলক লিফলেট দেওয়া হয়।
উন্মোক্ত আলোচনায় বিভিন্ন খামারীরা বলেন, খামার থেকে অভিনব কায়দায় চোরেরা গরুগুলো চুরি করে নিয়ে নদী পথে বা স্থল পথে কৌশলে পালিয়ে যায় সেজন্য তারা পুলিশ সুপারের নিকট খামার এলাকায় জোর নিরাপত্তা ও পুলিশি টহল দেওয়ার জন্য আবেদন জানান। প্রধান বক্তা হিসেবে খামারীদের উদ্দেশ্যে সচেতনতামুলক বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ।
এসময় রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সাদেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন, রায়পুরা পৌর মেয়র জামাল মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, সহকারী পুলিশ সুপার আল-আমিন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল মোমেন, রায়পুরা থানা অফিসার ইনর্চাজ আজিজুর রহমান, জেলা ডিবি কর্মকর্তা আবুল বাসার, রায়পুরা থানার ইন্সপেক্টর তদন্ত গোবিন্দ সরকার, পাড়াতলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফেরদৌছ কামাল জুয়েল, শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মুর্শেদ খান রাসেল, রায়পুরা ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন, চরমধুয়া ইউপি চেয়ারম্যান আহসান সিকদার, উত্তরবাখর নগর ইউপি চেয়ারম্যান মো: হাবিব উল্লাহ, মুছাপুর ইউপি চেয়ারম্যান হাজী হোসেন ভুইয়া, মহেষপুর ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন চাঁন মিয়া, চান্দেরকান্দি ইউপি চেয়ারম্যান খন্দকার মেজবাহ উদ্দিন মিতুল, নিলক্ষা ইউপি চেয়ারম্যান এড,আক্তারুজ্জামান শামীম, ডৌকারচর ইউপি চেয়ারম্যান মাসুদ ফরাজী, রাধানগর ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম তপন ইউপি সদস্য, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি সহ খামার মালিকরা উপস্থিত ছিলেন।