শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

নরসিংদীর হাসনাবাদ-হাইরমারা সড়কের বেহাল দশা, খানাখন্দে ভড়া, যানবাহন চলাচলে চরম ভোগান্তির শিকার। এ রাস্তায় প্রায় ছোট বড় দুর্ঘনা ঘটছে। দ্রæত মেরামতের দাবী করেন স্থানীয় জন সাধারন।
স্থানীয়রা জানান,নরসিংদী জেলার হাসনাবাদ-হাইরমারা পর্যন্ত রাস্তাটির দীর্ঘ ৩বছর যাবৎ সংস্কার কাজ হচ্ছে না, রাস্তাটির বিভিন্ন অংশে ছোট বড় গর্ত খানাখন্দের ভরা। অল্প বৃষ্টিতেই গর্তগুলোতে পানি জমে থাকে। ফলে রাস্তাটি দিয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
আমিরগঞ্জ,হাইরমারা,চরসুবুদ্ধি, নীলক্ষ্যা,শ্রীনগর,চরমধুয়া ইউনিয়ন সহ জেলা ও উপজেলায় যানবাহন নিয়ে যাতায়াত করতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছে।
এছাড়াও ওই ইউনিয়নগুলোতে প্রতিষ্ঠিত কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল ও বিনোদন কেন্দ্র থাকায় রাস্তাটি দিয়ে প্রতিদিনই হাজার হাজার মানুষ যাতায়াত করেন । দীর্ঘ ১২ কি.মি রাস্তার বর্তমানে খুবই বেহাল দশা,বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয়রা চলাচলে বেঘাত ঘটছে। এছাড়াও প্রায়ই যান চলাচলে রাস্তা দিয়ে ছোট বড় দূর্ঘটনার শিকার হচ্ছে বলে জানান চালকরা।
সরেজমিনে গেলে নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন চালক সাংবাদিকদের জানান, দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটি মেরামত না হওয়ায় যানবাহন চলাচলে হিমশিম খেতে হচ্ছে। এই রাস্তা দিয়ে চলাচলে গাড়ীর বিভিন্ন পার্টস বিকল হলে মালিক ও চালকরা প্রচুর ক্ষতিগ্রস্থ হচ্ছে। গাড়ীর পার্টস ক্রয় করতে সাপ্তাহিক কামানো টাকা ছাড়াও অতিরিক্ত ভৃর্তকি দিতে হচ্ছে।
স্থানীয়রা আরো জানান, এ রাস্তা দিয়ে অসুস্থ রোগী হাসপাতালে নেওয়ার মতো পরিস্থিতি নেই। রাস্তার অবস্থা খুবই নাজুক, এ রাস্তা দিয়ে হাসপাতালে রোগী নিতে গেলে রোগীরা আরো মুমুর্ষ হয়ে পড়ছে।
হাইরমারা ইউপি চেয়ারম্যান ডা.কবির হোসেন জানান, হাসনাবাদ থেকে হাইমারা পর্যন্ত রাস্তা দিয়ে রোগী হাসপাতালে নিতে খুবই সমস্যা সৃষ্টি হচ্ছে। এ রাস্তাটি মেরামতের ব্যাপারে উপজেলা প্রশাসনের সমন্বয় সভায় একাধিক বার উত্তোপনা করা হয়েছে। আশা করি অতিদ্রæত রাস্তাটি মেরামত করতে হবে।
আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান এ.কে.এম ফজলুল করিম ফারুক মুঠোফোনের মাধ্যমে সাংবাদিকদের জানান, রাস্তার অবস্থা খুবই নাজেহাল। রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কার করা দরকার। মানুষ খুবই কষ্ট করে এ রাস্তা দিয়ে চলাচল করছে। ৪/৫টি ইউনিয়নের মানুষের চলাচলের জন্য এটিই একটি সড়ক। পরে দ্রæত এ রাস্তাটি সংস্কারের জন্য দাবি জানান তিনি।
নরসিংদীর রায়পুরা উপজেলা প্রকৌশলী মো: শামীম ইকবাল মুন্না জানান, সব মিলিয়ে রাস্তাটির দৈর্ঘ্য ১২ কি.মি। এ অর্থবছরে ১৩শ মিটার রাস্তার কাজ বাস্তবায়ন হচ্ছে। হাসনাবাদ সিনেমা হলের মোড় থেকে হাসনাবাদ বাজার হয়ে রায়পুরা-নরসিংদী প্রধান সড়কের মোড় (রেলক্রসিং) পর্যন্ত মেরামত হচ্ছে। তবে যে রাস্তাটি নিয়ে বর্তমান সমস্যা ওইটার কাজ এ বছর হচ্ছেনা। অবশিষ্ট কাজগুলো পরবর্তি অর্থ বছরে জিওভি’র টাকায় রাস্তা মেরামত করার কথা জানান তিনি।