শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

অভিযোগ করে সাড়ে ৭ হাজার টাকা কমিশন পেলেন ২ ক্রেতা

রাজশাহীতে সয়াবিন তেলের দাম বেশি নেওয়ায় এক ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুই ক্রেতার লিখিত অভিযোগের প্রেক্ষিতে উভয়পক্ষের শুনানি শেষে নগরীর সাহেববাজারের মোহিনী ট্রেডার্স নামের দোকানটিকে জরিমানা করা হয়।

বুধবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে এই শুনানি হয়। অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, গত ১ মে নুরুজ্জামান মিল্টন ও ফরহাদ হোসেন নামের দুই ক্রেতা মোহিনী ট্রেডার্স থেকে সয়াবিন তেল কেনেন।

বাজারে তখন পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৭৬০ টাকা থাকলেও নুরুজ্জামানের কাছে নেওয়া হয় ৯২৫ টাকা। আর ফরহাদের কাছে ৫০০ মিলিলিটার খোলা সয়াবিন তেলের দাম ধরা হয় ২০০ টাকা হিসাবে। শুনানিতে অভিযোগ প্রমাণিত হয়।

তাই মোহিনী ট্রেডার্সকে ১৫ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আইন অনুযায়ী, অভিযোগকারী দুজন জরিমানার ২৫ শতাংশ হিসেবে ৩ হাজার ৭৫০ টাকা করে পেয়েছেন। বাকি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে বলেও জানান হাসান-আল-মারুফ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com