শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

বিএনপিকে মানুষ হত্যা এবং সন্ত্রাসী রাজনীতি ছেড়ে গণতন্ত্রের পথে আসার আহব্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক। প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।
তিনি আরও বলেন, বিএনপি আওয়ামী লীগের উন্নয়নের ধারাবাহিকতা চায় না, তারা চায় বাংলাদেশ হউক পাকিস্থান, বাংলাদেশ অকার্যকর ব্যর্থ রাষ্ট্রে পরিণত হউক। পাকিস্থানের ভূত এখনও তাদের ঘাড়ে চেপে আছে। আপনারা আন্দোলন করেন, সংগ্রাম করেন আমরা সহযোগিতা করবো। নির্বাচন হবে একটা নিরপেক্ষ নির্বাচন নির্বাচন কমিশনের অধীনে।
প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনকে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন। পুলিশ, সেনাবাহিনী যা লাগে সবাইকে নিয়ে দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে। আপনারা সন্ত্রাসের পথ ছেড়ে দেন, গণতন্ত্রের পথে আসুন।
নরসিংদী জেলার পলাশ উপজেলায় দীর্ঘ আটবছর পর পলাশ উপজেলার আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬মে) পলাশ উপজেলার সদর স্কুল মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। পলাশ উপজেলার ত্রি- বার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জি.এম.তালেব হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব পীরজাদা কাজী মোহাম্মদ আলী। আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনের মাধ্যমে পলাশ উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। পলাশ উপজেলায় আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, নরসিংদী (২) আসনের এমপি আনোয়ারুল আশরাফ খান দিলিপ, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন,জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী। এই ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী ড.মোঃ আব্দুর রাজ্জাক এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এড.এ.বি.এম রিয়াজুল কবির কাওছার। শিল্প মন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি, নরসিংদী (১) আসনের এমপি লেঃ কর্ণেল (অবঃ) নজরুল ইসলাম হিরু, নরসিংদী (৩) আসনের এমপি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন, নরসিংদী (২) আসনের সাবেক এমপি আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন, তামান্না নুসরাত বুবলী এমপি সংসদ সদস্য সংরক্ষিত আসন গাজীপুর- নরসিংদী ৩২৪।
এই ত্রি- বার্ষিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব আব্দুল মতিন ভুইয়া, নরসিংদী শহর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান কামরুল, নরসিংদী শহর আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও নরসিংদী পৌর মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু, কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ-কমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, রায়পুরা উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফজাল হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইমান উদ্দিন ভুইয়া,পলাশ উপজেলার চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, নরসিংদী জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণগোস্বামী ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, নরসিংদী শহর যুবলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার সোহেল, জেলা ছাত্রলীগ সভাপতি হাসিবুল হাসান মিন্টু, পলাশ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান লাইলী আক্তার, জেলা মহিলা লীগ সভাপতি মোছা: সুমি সরকার ফাতেমা ও সাধারন সম্পাদক ইয়াছমিন সুলতানা, জেলা মহিলা লীগ যুগ্ম সম্পাক বিলকীস বেগম,পৌর আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক কাজী মেহেন্নেছা লাভলী ও যুগ্ম সম্পাদক নাজমা আক্তার, জেলা মৎস্যজীবি লীগ আহবায়ক সোহানা আক্তার ও সদস্য সচিব মনিরুজ্জামান মনির সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ,কৃষকলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।